১২ নভেম্বর ‌‘ফ্যাসিবাদী গুম-খুন’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও লুটপাট ছিল নিত্য আলোচনায়। চাঞ্চল্যকর সেসব ঘটনা নিয়ে ৪০টির বেশি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এবার অনুষ্ঠিত হবে সেই প্রামাণ্যচিত্রগুলোর প্রদর্শনী। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল ১২ নভেম্বর রাজধানী ঢাকার ১০টি পয়েন্টে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

মঙ্গলবার (১১ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে টিএসসি (ঢাবি), রবীন্দ্র সরোবর (ধানমন্ডি), বাহাদুর শাহ পার্ক (লক্ষ্মীবাজার), হারুন মোল্লার মাঠ (পল্লবী, মিরপুর), মুক্তমঞ্চ (উত্তরা ৩নং সেক্টর), জমজম টাওয়ার (উত্তরা), টাউন হল মাঠ (মোহাম্মদপুর), হাতিরঝিল এম্ফিথিয়েটার, হাতিরঝিল (রামপুরা প্রান্ত) ও যাত্রাবাড়ি পার্কে। 

এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত। পাশাপাশি এ সময় থাকছে জুলাইয়ের গান।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুঃশাসন এবং জুলাই গণঅভ্যুত্থানের কালচারাল ডকুমেন্টেশনের বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন দিক নিয়ে সুর্নির্দিষ্ট তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য একটি কাজ। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে ৪০টির অধিক ডকুমেন্টারি নির্মিত হয়েছে। আরও বেশ কয়েকটি ছবির নির্মাণ কাজ চলছে।’ 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর