মসজিদ নির্মাণ করছেন ববিতা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

মসজিদ নির্মাণের করছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি জন্মভিটা যশোরের বিজয়নগর সফরে গিয়ে তিনি মসজিদ নির্মাণের জন্য জমি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন।

ববিতার ভাষ্য, দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে তিনি গ্রামের মানুষের জন্য একটি সুন্দর মসজিদ নির্মাণের স্বপ্ন দেখে আসছেন। এবার দাদাবাড়িতে গিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে মসজিদের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করেছেন।

তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাকে ‘একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন বলেই মনে করছি। তাই নিজের জীবনের অন্যতম বড় ইচ্ছা হিসেবে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করতে চাই। খুব শিগগিরই এর নকশা প্রণয়ন করে ধাপে ধাপে নির্মাণকাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে।’

ববিতা আরও বলেন, ‘মানুষের জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বিদায়ের আগে এমন একটি কাজ করে যেতে চান, যা মানুষের উপকারে আসবে এবং সওয়াবের মাধ্যম হবে।’

তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার সবচেয়ে বড় চাওয়া একটাই—মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করা। আল্লাহ যেন তাকে এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের তৌফিক দান করেন, সেই প্রার্থনাও করেন এই কিংবদন্তি অভিনেত্রী।

প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি...
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্সটিনের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে তাকে প্রদান...
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে প্রচারে এল ধারাবাহিক নাটক ‌‌‘ব্রাজেন্টিনা ক্লাব’। যেখানে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পর্দায় তাঁর...
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস
৮ মাস ধরে ঝুলে আছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি পদের নিয়োগ। প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ আসায় এ বিষয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক। তবে দীর্ঘদিনেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায়...
আজ সকাল থেকে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার গণেশ ও তাঁর ছেলে নিমাই গণেশ। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব। এবার এই পথটিও বন্ধের বিপজ্জনক কার্ড কাজে লাগানোর ইঙ্গিত দিচ্ছে ইরান। দুটি জলপথ একসাথে বন্ধ হলে বিশ্বের...
নতুন করে ঘনীভূত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর