পাঁচ সিনেমার জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নির্মাতাদের জন্য সুখবর। পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন—অ্যাডফা। নির্মাতাদের সংগঠনটির সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট—সিজন এক’ নামের এই উদ্যোগ।

‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। নির্বাচিত প্রতিটি চলচ্চিত্র নির্মাণে অর্থায়ন করা হবে এবং পাঁচটি চলচ্চিত্রের জন্য মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড দেবে অ্যাসেন।

চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এই উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই কাহিনিচিত্র হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় গল্প জমা দেওয়া যাবে। চলচ্চিত্রের বিষয় বা ঘরানার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা রাখা হয়নি।

আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, এক হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের পরিচালকের বক্তব্য, ঘরানা, সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য।

আবেদনের সঙ্গে চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স কিংবা নির্মাতার পূর্ববর্তী কাজের লিংকও দেওয়া যাবে। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচিত নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আগ্রহী নির্মাতাদের আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।

 

দীর্ঘ ১৯ বছরের বিরতির পর মুক্তি পাওয়া 'আওয়ারাপান'-এর সিক্যুয়াল 'আওয়ারাপান ২' বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। বলিউড অভিনেতা এমরান হাশমি অভিনীত এই ছবিটি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ১৩০...
এর আগে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে পূজা জানান, নিজের বিয়ের বিষয়ে অনেক আগেই তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম, আমি এনগেজড এবং...
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময়...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। গত রোববার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষরিত এক...
বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে বলে জাতিসংঘের করা দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টিকে ভিত্তিহীন এবং আওয়ামী লীগের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর