ফের আলোচনায় ‘রিং অব ফায়ার’, ঝুঁকিতে কোটি মানুষ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে কোটি মানুষ। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল 'রিং অব ফায়ার' প্রসঙ্গ।

২৪ জুন ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এর দুই মাস না পেরোতেই ১০ আগস্ট ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাশের দেশ কলম্বিয়ায়। দুই ভূমিকম্পে ব্যাপক হতাহত, ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির খবর মেলে।

সম্প্রতি ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। পরপর বড় মাত্রার ভূমিকম্পের ঘটনায় আবারও সামনে আসছে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল—রিং অব ফায়ার।

প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল এই ভূ-অঞ্চলটি পৃথিবীর অন্যতম সক্রিয় ভূতাত্ত্বিক এলাকা। এখানে একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

ইন্দোনেশিয়া সরাসরি রিং অব ফায়ারের অংশ। দেশটি কয়েকটি সক্রিয় প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এ কারণে দেশটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়।

তবে কলম্বিয়া ও ভেনেজুয়েলা প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের মূল বেল্টের অংশ নয়।

কলম্বিয়া অবশ্য প্রশান্ত মহাসাগরীয় ভূ-সক্রিয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত। নাজকা প্লেট দক্ষিণ আমেরিকান প্লেটের নিচে ঢুকে যাওয়ার কারণে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেশি। ভেনেজুয়েলাও ক্যারিবিয়ান প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সীমানার কাছে থাকায় ভূমিকম্পপ্রবণ।

রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ছাড়াও জাপান, ফিলিপাইন, নিউজিল্যান্ড, আলাস্কা, যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ সীমানা ভূমিকম্পের চরম ঝুঁকিতে থাকে।

ভূতাত্ত্বিকদের মতে, বড় ভূমিকম্প শুধু রিং অব ফায়ারেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর যেসব এলাকায় টেকটোনিক প্লেটের সীমানা রয়েছে, সেসব স্থানেও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি থাকে।

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। গতকাল শনিবার ভোরের...
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত সাড়ে ৩ হাজারের বেশি। এখনও নিখোঁজ ৫০০ জন। এদিকে, বুধবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর