জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ড. চৌধুরী ইসরাক আহমেদ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। গত রোববার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর ২৩ (১) (ঝ) ধারা অনুযায়ী সিনেট কর্তৃক দুই বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং গঠনমূলক পরামর্শ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর আন্তরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরও সাফল্য, উৎকর্ষ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসরত চট্টগ্রাম সমিতি রিয়াদের সদস্যরা।
বগুড়ায় পাওয়া বিষ্ণুমূর্তির পাদদেশে মিলেছে প্রাচীন গৌড়ীয় লিপির খোদাই। সংস্কৃত ভাষায় লেখা এ লিপি মূর্তিটির ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছে। গবেষকদের মতে, একই বৈশিষ্ট্যের বহু বিষ্ণুমূর্তি থাকলেও...
রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জীপলাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের প্রত্যাশা প্রথমবারের মতো চালু হওয়া আউটডোর রাইড দুটিতে ভিন্নধর্মী রোমাঞ্চের...
রোপা আমন চাষের মৌসুম রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। এদিকে খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা...
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে...
এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময়...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে বলে জাতিসংঘের করা দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টিকে ভিত্তিহীন এবং আওয়ামী লীগের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর