বাসা থেকে বের হয়ে দুর্ঘটনায় পড়েন রাজ, দাবি সহকারীর

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:০২ পিএম

আবারও ব্যক্তিগত কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক শরীফুল রাজ দম্পতি। এবার যা গড়িয়েছে হাসপাতাল অবধি। পরশুদিন (১৮ আগস্ট) রাজের রক্তাক্ত মাথার ছবি সামনে আসার পর এবার জানা গেল এর কারণ।

তার ঘনিষ্ঠজনের দাবি, মারামারি নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হন রাজ। আর এটা ঘটে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায়, পরী মণির বাসা থেকে বের হওয়ার পর। 

রাজের এক সার্বক্ষণিক সহচর ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে জানান, রাস্তায় বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। এরপর হাসপাতালে গিয়ে মাথায় চারটা সেলাই নিয়েছেন। 

আহত রাজ। ছবি: সংগৃহীত

অন্যদিকে আজ (২০ আগস্ট) ভারতীয় পত্রিকা আনন্দবাজারও প্রায় একই রকম বক্তব্য প্রকাশ করেছে। পত্রিকাটি যোগাযোগ করে রাজের কলকাতার সহকারীর সঙ্গে। তিনি সন্দিহান। রবিবার সকালে তিনি জানিয়েছেন, দু’দিন আগে রাতে নায়িকার বাড়িতেই গিয়েছিলেন রাজ। কিন্তু রাতে বেরিয়ে এসেছিলেন। সেখানে পরীর সঙ্গে কিছু হয়েছে কি না বলতে পারছেন না তিনি। তবে ঘনিষ্ঠ সূত্র মারফত খবর এসেছে, রাস্তায় সম্ভবত কোনও দুর্ঘটনা ঘটিয়েছেন শরিফুল। 

এমন বক্তব্য এলেও জখমের ধরনটা সড়ক দুর্ঘটনার মতো নয় বলে অনেকে মনে করছেন। কারণ রাজ আঘাতপ্রাপ্ত হয়েছে মাথার তালুতে। রাস্তায় পড়ে গেলে বা ধাক্কা লাগলে মুখসহ অন্যান্য জায়গায় ক্ষত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি রাজের পোশাকেও সে ধরনের চিহ্ন দেখা যায়নি। 

এ দিকে ছেলেকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পরী মণি। ফেসবুকে তিনি লিখেছেন, 'মার্ক করে রাখতে ভাল লাগছে।' তার এই পোস্ট ঘিরেও উঠেছে প্রচুর প্রশ্ন। কেন আচমকা এমন লিখলেন তিনি? পরী জানান, তার জ্বর। সুস্থ না হওয়া অবধি কথা বলতে চাইছেন না।

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর