কুকুর মেসির জন্য বরাদ্দ ছিল অস্কারের সিট

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

৯৬তম অস্কারে একঝাঁক হলিউড তারকার মাঝে নজর কেড়েছে ‘মেসি’। নাম শুনে অনেকেই ভাবতে পারেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির কথা! না, তেমন কিছু নয়; এটি ৭ বছর বয়সী একটি কুকুর, নাম মেসি। এবারের অস্কারে সেরা স্ক্রিন প্লের পুরস্কার পাওয়া ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য আলোচনায় সে।

ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত পরিচালিত অ্যানাটমি অব আ ফল ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই মেসি। পর্দায় তার নাম স্নুপ। আর সিনেমাটিতে তার অভিব্যক্তি মন জয় নিয়েছে দর্শকদের। পেয়েছে পুরস্কারও। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিম পারফরমার হিসেবে ‌দ্য পাম ডগ অ্যাওয়ার্ড জিতেছে সে।

সিনেমাটির দৃশ্যে মেসি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের দর্শকাসনে লক্ষ্য করা গেছে মেসির উজ্জ্বল উপস্থিতি। নজর কেড়েছে এই পোষ্যর সাজগোজও। বো-টাই পরে হাজির হয় সে। হেঁটেছে লাল গালিচাতেও। বরাদ্দ ছিল নির্দিষ্ট সিটও।

অস্কার না পেলেও সিনেপ্রেমীদের মাঝে এরইমধ্যে সুপারস্টারে পরিণত হয়েছে এই কুকুর। সঞ্চালক জিমি কিমেল তো মঞ্চেই বলে দিলেন, ‌‘মেসি, যে কুকুর হলেও অ্যানাটমি অব আ ফল-এ বছরের সেরা পারফরম্যান্স করেছেন।’ এই কথা শুনে করতালির আওয়াজে ভরে ওঠে থিয়েটার। 

সিনেমাটির ক্লাইম্যাক্সকে মেসি যেভাবে আবেগপ্রবণ করে তুলেছিল, সেটা দেখে অনেক দর্শকই হতবাক হয়েছেন। শিশুশিল্পী মাইলো ম্যাচাদো-গ্র্যানারের সঙ্গেও তার যে বন্ধুত্বসুলভ সম্পর্ক, তা চমকে দিয়েছে সকলকে।

এবারের অস্কারে তারকাদের জৌলুস যে কিছুটা কেড়ে নিয়েছেন মেসি, তা বলাই বাহুল্য। পোষ্যপ্রেমীরাও এতে দারুণ খুশি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর