অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে ‘কাট’ শুনতে পায়নি নায়ক-নায়িকা!

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

সেপ্টেম্বরে লন্ডনের টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ায় হয় জন ক্রাউলি পরিচালিত ‘উই লিভ ইন টাইম’। সেসময় দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউ অভিনীত এই ছবি। এমনকি শুটিংয়ে এ জুটির রসায়ন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, আবেগপ্রবণ একটি অন্তরঙ্গ মুহূর্ত চিত্রগ্রহণের সময় তাঁরা ‘কাট’ বলাও শুনতে পাননি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অ্যান্ড্রু গারফিল্ড। পর্দার ওই অন্তরঙ্গ মুহূর্তকে তিনি ‘খুবই ঘনিষ্ঠ, আবেগময় যৌন দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছেন। পিউ ও তিনি এতই মনোযোগী ছিলেন যে, তাঁরা কেউই পরিচালকের চিৎকার ‘কাট’ শুনতে ব্যর্থ হয়েছেন।

সাক্ষাৎকারটি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, গারফিল্ড দর্শকদের বলেছিলেন যে ‘প্রেমের দৃশ্যের’ প্রথম শুটের সময়ই এটি ঘটেছিল। ‘ক্লোজড সেটে’ তখন তিনি, পিউ, ক্যামেরা অপারেটর ও একজন বুম অপারেটর উপস্থিত ছিলেন।

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গারফিল্ড বলেন, ‘যেহেতু আমরা এটি কোরিওগ্রাফ করেছিলাম, তাই দৃশ্যটি আবেগপূর্ণ হয়ে ওঠে।’ যোগ করে আরও বলেন, ‘‘যেমনটি ছিল, আমরা সেভাবেই এগিয়ে যাই, এবং ‘কাট’ না শোনায় যা বোঝানো হয়েছিল তার চেয়েও কিছুটা এগিয়ে যাই।’

গারফিল্ড জানান, পরিচালক জন ক্রাউলি এ সময় পাশের একটি ভিন্ন ঘরে ছিলেন এবং তাঁরা তাদের ভুল বুঝতে পেরেছিল যখন ক্রু মেম্বারদের দিকে তাকিয়েছিল। 

ওই মুহূর্তের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘‘আমরা দুজনেই একে অপরকে টেলিপ্যাথিক্যালি বলছিলাম, ‘এটি অবশ্যই বেশি সময় নেওয়ার মতো মনে হচ্ছে!’’’

প্রসঙ্গত, আগামী ১১ অক্টোবর আমেরিকার থিয়েটারে মুক্তি পাবে ছবিটি। যেখানে গারফিল্ড ও পিউকে দেখা যাবে দম্পতির ভূমিকায়। আশ্চর্যজনক এক ঘটনায় তাদের দেখা হয়, যা তাদের জীবনকে বদলে দেয়।

সূত্র: ভ্যারাইটি

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর