বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিনের ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন হলিউড সেনসেশন অ্যান হ্যাথাওয়ে। এবারের কভার স্টার হিসেবে নির্বাচিত হয়ে এই অভিনেত্রী তাঁর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি শুনিয়েছেন নিজের বদলে যাওয়ার এক অনুপ্রেরণাদায়ী গল্প।

অ্যান। ছবি: সংগৃহীত

একসময় হলিউডে হ্যাথাওয়ের নামের সাথে ‘খিটখিটে’ বা ‘নাক উঁচু’ ধরনের কিছু তকমা জড়িয়ে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে এমনভাবে বদলেছেন যে, এখন তিনি কেবল একজন সফল অভিনেত্রীই নন, বরং সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক অনন্য প্রতীক।

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি নিজেকে নিয়ে ভীষণ কঠোর ছিলেন। তাঁর ধারণা ছিল, নিজেকে যত বেশি নিয়ন্ত্রণে রাখা যাবে, ততই ভালো শিল্পী হওয়া সম্ভব। তবে চল্লিশ ছোঁয়ার পর তাঁর এই দর্শনে বড় পরিবর্তন আসে। এখন তিনি নিখুঁত হওয়ার ইঁদুর দৌড়ে না দৌড়ে বরং মানসিক শান্তি আর কাজের আনন্দটুকুই বেশি খুঁজছেন। তাঁর ভাষায়, ‘অস্বস্তিকর জীবনকে বিদায় জানিয়ে এখন আমি শুধু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চাই। এই আত্মোপলব্ধিই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’

অ্যান। ছবি: সংগৃহীত চলতি বছর হ্যাথাওয়ের জন্য এক অনন্য মাইলফলক। এ বছর তাঁর অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে। তবে ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করছে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ নিয়ে। দীর্ঘ দুই দশক পর আবারও কালজয়ী ‘অ্যান্ডি স্যাকস’ চরিত্রে ফিরছেন তিনি, যা দর্শকদের মনে নতুন করে নস্টালজিয়া তৈরি করবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর