যে কারণে নিজেকে আড়ালে রাখেন জেমস 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:০৮ পিএম

বাংলা ব্যান্ডের মহাতারকা মাহফুজ আনাম জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ মাতিয়ে রেখেছেন নগরবাউল। ভক্তরা ভালোবেসে তাঁকে ‘গুরু’ নামেই ডেকে থাকেন। থাকতে চান গুরুর সংস্পর্শে। তবে এখানে জেমস যেন একেবারে অন্যগ্রহের মানুষ। আসতে চান না প্রকাশ্যে।

মজার বিষয় হলো, তারকা খ্যাতি পাওয়ার আগ থেকেই জেমস নিজেকে আড়ালে রাখতে বেশি পছন্দ করতেন। আর খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় তাঁর আড়ালে যাওয়াও। খুব বেশি প্রয়োজন না হলে জনসম্মুখে আসতে চান না এই রকস্টার।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেমস। কলকাতায় অনুষ্ঠিত এক কনসার্টে তিনি কথা বলেন, ‘একা থাকতে পছন্দ করি। তখন হয়তো নিজের মতো ভাবি, ভাবতে ভালো লাগে। চুপচাপ থাকলে কোনো একটা বিষয় নিয়ে ফোকাসড থাকা যায়। তবে আমি তো গানের জন্য সব সময়ই অ্যাভেইলেবল। দেশে এবং দেশের বাইরে স্টেজ শো করি নিয়মিত। আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি। বাড়তি আড্ডা দেওয়ার প্রয়োজন বোধ করি না।’

কথায় কথায় নগর বাউল’খ্যাত এই তারকা জানান, তাঁর প্রিয় শিল্পী কারা? জেমসের ভাষ্য, ‘প্রিয় শিল্পীর তালিকাটা অনেক লম্বা। কাকে রেখে কার কথা বলব। কার নাম বলব। প্রচুর… প্রচুর শিল্পী আছে, যারা সব সময় আমাকে অনুপ্রাণিত করে। এদের মধ্যে আইয়ুব বাচ্চু ছিলেন। আজম খান, মাকসুদসহ অনেকেই আছে, যারা আমার খুব অনুপ্রেরণার।’

শুধু সমসাময়িক বা জ্যেষ্ঠ শিল্পীরা নয়, নতুন শিল্পীরাও জেমসকে অনুপ্রাণিত করে বলে জানান তিনি। জেমস বলেন, ‘নতুন যারা আছে, তারাও আমাকে অনুপ্রাণিত করে। আর অনুপ্রেরণা না পেলে তো এগিয়ে যাওয়া যায় না। কলকাতার রূপম ইসলামও আমার পছন্দের শিল্পী।’

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
বাপ কা বেটা! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে নগরবাউল জেমস তাঁর ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস বাজানো শেখাচ্ছেন। প্র্যাকটিস প্যাডে ধারণ করা এই ঘরোয়া...
প্রথমবার পর্তুগাল মাতাবেন জেমস
আন্তর্জাতিক রক তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড নগর বাউল-এ এলো পরিবর্তন। দীর্ঘদিনের সদস্য ও বেইজ গিটারিস্ট রানা দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ইসমামুল...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর