হুমায়ূনের ‘একটা ছিল সোনার কন্যা’ গানটি যেভাবে তৈরি হয়েছিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

নন্দিত লেখক-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই গল্পের জাদুকর। অজস্র গল্প-উপন্যাস, টেলিভিশন নাটক, আর কিছু চলচ্চিত্র ও গানের মাঝেই বেঁচে রয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে খুব বেশি সংখ্যক গান না লিখেও গীতিকার হিসেবে শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছেন হুমায়ূন আহমেদ। তাঁর পরিচালিত ৫টি সিনেমার সংগীতপরিচালক হিসেবে ছিলেন মকসুদ জামিল মিন্টু। সেই সিনেমাগুলো হলো ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’ ও ‘ঘেটুপুত্র কমলা’।

এসব ছবির অনকে গানই মানুষের মুখে মুখে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় শ্রাবণ মেঘের দিন সিনেমার ‘একটা ছিল সোনার কন্যা’ গানটি।

মকসুদ জামিল মিন্টু। ছবি: সংগৃহীত

এটি তৈরির অজানা গল্প শেয়ার করে এক সাক্ষাৎকারে মকসুদ জামিল মিন্টু বলেন, ‘‘হুমায়ূন আহমেদ ‘একটা ছিল সোনার কন্যা’ গানটা প্রথমে এমনিতেই লিখেছিলেন। ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির জন্য লেখেননি কিন্তু। তিনি একদিন আমাকে গানটা সুর করতে বললেন। মাঝে কয়েকদিন কেটে গেছে। গানটি সুর করার কথা ভুলেই গিয়েছিলাম।’’

যোগ করে তিনি আরও বলেন, ‘‘এটা সম্ভবত ১৯৯৮ সালের দিকের কথা। একদিন শান্তিনগরের ‘সাসটেইন’ রেকর্ডিং স্টুডিও থেকে ফোন এলো। আমাকে বলা হলো, হুমায়ূন স্যার এসেছেন আপনি কোথায়? আমি বললাম, তিনি কেন এসেছেন? আমি ভুলেই গিয়েছিলাম গানটির কথা। সেদিন গানটি রেকর্ড করার জন্য স্টুডিও বুকিং দিয়ে রেখেছিলাম। এদিকে গানটির সুর করা হয়নি। কী করি, কী করি ভাবছিলাম! পকেটে রাখা গানটি খুঁজে পেলাম। স্টুডিওতে এসে দেখি গানটির কণ্ঠশিল্পী সুবীর দা (সুবীর নন্দী) বসে আছেন। আমার খুব মন খারাপ হচ্ছিল গানটির কথা ভুলে যাওয়ার কারণে।’’

‘একটা ছিল সোনার কন্যা’ গানটি গেয়েছিলেন প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এ বিষয়ে মকসুদ জামিল মিন্টু বলেন, ‘পরে স্টুডিওতে বসেই এক লাইন এক লাইন করে পুরো গানটি সুর করি। সুবীর দা সেদিনই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। চোখ বন্ধ করলেই সেদিনের স্মৃতিগুলো দেখতে পাই।’

শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে মুক্তি পাওয়া শ্রাবণ মেঘের দিন ছবির এই গানের জন্য সুবীর নন্দী এবং সুর ও সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মকসুদ জামিল মিন্টু।

হুমায়ূন আহমেদের সঙ্গে প্রায় ২১ বছর কাজ করেছেন মকসুদ জামিল মিন্টু। এই সংগীত পরিচালক বলেন, ‘‘আমি যেহেতু গান করি তাই গান নিয়েই বলি। হুমায়ূন আহমেদ একজন বড়মাপের গীতিকার ছিলেন। মানুষের ভেতরের অব্যক্ত কথা তিনি বুঝতে পারতেন। তার পরিচালনায় শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ জন্য গান করেছিলাম। গানটি হলো ‘বাজে বংশী, রাজহংসী নাচে হেলিয়া দুলিয়া’। প্রথমে গানের একটি লাইন লিখে ফোনে বলেছিলেন। পরে পুরো গানটি লিখেন তিনি। গান সুর করার আগে তিনি গানের দৃশ্য বুঝিয়ে দিতেন।’’

চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকের মন জয় করে নিয়েছিলেন হুমায়ূন আহমেদ। পাশাপাশি গানও লিখেছেন বেশ কিছু। এর মধ্যে রয়েছে ‘যদি মন কাঁদে’, ‘লিলুয়া বাতাস’, ‘চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে’, ‘আমার আছে জল’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’, ‘আমার ভাঙা ঘরে ভাঙা চালা’, ‘মাথায় পরেছি সাদা ক্যাপ’, ‘বরষার প্রথম দিনে’ প্রভৃতি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। এটি তাঁদের ‘বিভ্রম’...
দেশের সংগীতাঙ্গনে সুপরিচিত ব্যান্ড ‌‘গানপোকা’। দীর্ঘ ১৪ বছরের পথচলায় তাঁদের গান শ্রোতাদের মুখে মুখে, যদিও সেসব গানের কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড নেই। অবশেষে অনুরাগীদের এই অপেক্ষার অবসান...
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে  প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।  সোমবার বিকেল ৬টার দিকের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা হয়।
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা চলছে। খেলার গতি ও ছন্দ নষ্ট হওয়ায় বিরক্ত ফুটবলার ও কোচরা। এর পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে, যা নিয়ে নিন্দাও জানিয়েছেন অনেকেই।
আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে...
বিশ্বকাপের মঞ্চে ভুল করার সুযোগ নেই। বাছাই পর্ব পেরিয়ে যোগ্যতার বিচারে বিশ্বকাপ খেলার সুযোগ খুব কম দলই পেয়ে থাকে। তবে এবারের বিশ্বকাপের শুরুটা একেবারে মন মতো হয়নি তিউনিসিয়ার। প্রথম ম্যাচে হারের পর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর