আভাস নিয়ে আসছে নতুন গান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

তানজীর তুহীনের ব্যান্ড আভাস নিয়ে আসছে আরও একটা নতুন গান। নাম ‘সত্তা’। গানটির কথা লিখেছেন তানযীর তুহীন। সুর করেছেন তিনি ও রাজু শেখ। সংগীতায়োজন করেছে আভাস ব্যান্ড। অডিও মিক্সিং ও মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব।

জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গানটি প্রকাশ হবে। একই দিন এটি আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া সত্তা শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, গানা, জিওসাভানসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও।

গানটির ভিডিও পরিচালনা করেছেন মুত্তাকিম আল মাহিন ও প্রযোজনা করেছেন সহাগ চৌধুরী। 

উল্লেখ্য, শিরোনামহীন থেকে বের হয়ে ২০১৭ সালে ‘আভাস’ গড়ে তোলেন তানযীর তুহীন। ২০১৮ সালে ব্যান্ডটির প্রথম গান ‘মানুষ ১’ প্রকাশ পায়। এরপর একে একে আসে ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ ও ‘ক্যামেরা’।

আভাস ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন—ভোকালে তানযীর তুহীন, বেজে রাজু শেখ, গিটারে হিমেল সারিয়ার, কি-বোর্ডে আরাফাত শাওন ও ড্রামসে রাশেদ জিন।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর