১৮ বছর পর নতুনরূপে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান, তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। আজ থেকে দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গান ‌‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন প্রাণ নিয়ে যেন গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বাজতে থাকে বড় বড় আয়োজনে। এবার নতুন আয়োজনে গানটি এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা গানচিল।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নতুন সংগীতায়োজনেও যুক্ত রয়েছেন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিওচিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানান তিনি।

নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন লুইপা, কর্ণিয়া, ইমন, ঝিলিক ও আনিসা। ছবি: গানচিল

ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটি কতটা শ্রোতাপ্রিয়—তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’

নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন। তাঁর সঙ্গে রয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। গানটির কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতিমধ্যে নতুন গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। আর তা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। গানটি তাই নতুন আয়োজনে আমরা প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, নতুন প্রজন্মের জেন-জি শ্রোতা-দর্শকের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।’

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
রাজধানীতে ফুটবল খেলা দেখার সময় আতশবাজির বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মিরপুরের পল্লবীর সিটিক্লাব এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৩টার তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর