প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, সঙ্গে তিশা ও লাম

আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:১৬ এএম

বিশ্বকাপ মৌসুমে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাস্তব দুনিয়া থেকে এবার তিনি কল্পনার রাজত্বে! অভিনয় করলেন ‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজের কেন্দ্রীয় চরিত্রে। সোমবার (১৫ জুন) থেকে রাজধানী ঢাকার কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। 

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মাদ হাসান। এর আগেও অবশ্য ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে নাটক তৈরি করেছেন এই নির্মাতা। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে জুটি করে ‘টি-টুয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছেন তিনি।

ব্রাজেন্টিনা সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লামকে। 

ব্রাজেন্টিনা’র শুটিংয়ে জামাল ভূঁইয়া ও লামিমা লাম। ছবি: সংগৃহীত

টুকটাক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও আগে কখনও অভিনয় করেননি জামাল ভূঁইয়া। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে না করেছি, বলেছি পারব না। এরপরও পরিচালক বারবার চেষ্টা করেছেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময়ে আমার সময় ছিল না। এবার আবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমাকে বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন—এসব শুনে একটু আশ্বস্ত হয়েছি। পরিচালকের আগের কাজগুলো দেখেছি। পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে আলাপ করেছি—তিনি বলেছেন, করেন করেন। আমিও ভাবলাম, দেখি চেষ্টা করে।’

যোগ করে বলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাঁদের সঙ্গে অভিনয় করছি, তাঁরা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’

সিরিজটির শুটিংয়ে লামিমা লাম ও শরাফ আহমেদ জীবন। ছবি: সংগৃহীত

কলাবাগানের যে মাঠে শুটিং হচ্ছে, সেখানে জামাল ভূঁইয়ার অনেক স্মৃতি—এ প্রসঙ্গে অধিনায়কের ভাষ্য, ‘এই মাঠে ক্যারিয়ার শুরু করেছি। সেই মাঠেই এখন শুটিং করছি।’

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের সময় অনেক ধরনের নাটক, সিরিজ হয়। গল্পের বেশির ভাগজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনা থাকে। আমার গল্পটাও যে খুব বেশি ব্যতিক্রম, তা না। তবে উপস্থাপনটা আলাদা করার চেষ্টা করেছি। দর্শক যেন নতুন কিছু পান, সে কারণে প্রতিটি চরিত্রের উপযোগী শিল্পীকে এখানে কাস্ট করা হয়েছে।’

প্রসঙ্গত, ৮ পর্বের ব্রাজেন্টিনা সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ প্রমুখ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রচার শুরু হবে।

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর