মেহজাবীনকে নিয়ে গুজব, যা বললেন অভিনেত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

পাশাপাশি চট্টগ্রামে মেহজাবীনকে মারধর করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে! অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের লুক, যা তিনি মাসখানেক আগে শেয়ার করেছিলেন।   

এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, সুস্থ আছেন বলে জানান।

মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’ 

চট্টগ্রামের ঘটনার পর মেহজাবীনের একটি নাটকের এই লুক ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবি: স্ক্রিনশট

এরপর তিনি বলেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’ 

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার।’ 

মেহজাবীনের সেই পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সারাদিন অনেক টেনশনে ছিলাম, যাক এখন একটু স্বস্তি পেলাম।’ আরেক অনুরাগীর বলেন, ‘আপনি সাবধানে পৌঁছেছেন এটা জানার পর ভালো লাগছে। ভালো থাকুন সবসময় আপনি।’

অন্যদিকে, চট্টগ্রামে আসলে কী ঘটেছিল, তা এখনও স্পষ্টভাবে বলছেন না মেহজাবীন কিংবা ওই শো-রুমের সংশ্লিষ্ট কেউই! এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব্যবস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা উনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না’।  

প্রসঙ্গত, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর