ভ্যালেন্টাইনকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে লাইভে ‘চড়’ মারলেন পরী মণি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

কাজের পাশাপাশি ব্যক্তিগতজীবন নিয়েও আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক মাধ্যমেও তিনি বেশ সরব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী জানান, রাত ১০টায় নিজের ভ‍্যালেন্টাইনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিবেন। অবশেষে যে-ই কথা, সেই কাজ!

রাতে ঘড়ির কাঁটা যখন ঠিক ১০টার ঘরে, তার মিনিট কয়েকের মধ্যেই লাইভে এলেন পরী মণি। শুরুতে অবশ্য তাঁর দেখা মেলেনি; বরং ঘরজুড়ে ছড়িয়ে থাকা অজস্র গোলাপের পাপড়ি, রঙিন বেলুন এবং সেসবের ফাঁকে ফাঁকে প্রদীপের আলো জ্বলা নজর কাড়ে ভক্তদের। ব্যাকগ্রাউন্ডে বেজে চলা ফুয়াদ-শান্তর ‘তোমাকে ভেবে লেখা’ গানটির ঘোরও তখন তাঁদের পেয়ে বসেছে। হঠাৎ সেই ঘোর ভেঙে একেবারে সেজেগুজে হাজির অভিনেত্রী! 

হাসিখুশি মনে পরী বলেন, ‘সবাইকে বলেছিলাম আজকে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সমস্ত ভালোবাসা দিয়ে, আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই।’

ভক্তদের চমকে দিয়ে একজনকে ডাকলেন পরী মণি। তবে মাতৃত্বকালীন কিছু পোশাকে সেই লোকটির মুখ ঢাকা ছিল! যদিও কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। নাম রুহুল চৌধুরী, যিনি মা ও শিশুদের জন্য পরীর নতুন ব্র্যান্ড ‘বডি’তে কাজ করছেন।

পরী মণির লাইভে ফ্যাশন ডিজাইনার রুহুল চৌধুরী। ছবি: স্ক্রিনশট

ইতিমধ্যে খোলাসা হয়ে যায় যে, ভ্যালেন্টাইন বলতে অভিনেত্রী তাঁর নতুন ব্র্যান্ডকেই বুঝিয়েছেন। লাইভে কিছুটা খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় পরী মণিকে। ফ্যাশন ডিজাইনার রুহুলকে মিষ্টি করে একটি চড়ও মারেন!

পরী জানান, মাতৃত্বকালীন সময়ে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাবে বডিতে। নায়িকার ভাষ্য, ‘বডি হচ্ছে এমন একটা প্রোজেক্ট, যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি। শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন; এত বেশি অ্যাপ্রেসিয়েট করেন—আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে যেভাবে সাফার করেছি, যে প্রবলেমগুলো আমি মোকাবিলা করেছি—সেগুলোকে অনেকটা সহজ করে দিবে বডি।’

এরপর রুহুল বলেন, ‘ও (পরী মণি) তো খুব ভালো করেই বুঝিয়ে বললো যে, কেন সে এই প্রোজেক্টে যুক্ত হয়েছে। তবে আমি যেটা বলতে পারব—সেটা হলো প্রোজেক্টের জন্য সে কী কী কষ্ট করেছে। ব্যক্তিগত জার্নি তো শেয়ার করেছেই, সেটার জন্যই এই উদ্যোগ নেওয়া। ম্যাটারনিটি আইটেম দিয়ে আমরা শুরু করেছি। দিন দিন সেখানে প্রেগন্যান্সি চলাকালীন মায়েদের যেসব প্রোডাক্ট দরকার এবং বাচ্চাদের জন্য যা যা দরকার সবই আমরা একটা একটা করে যোগ করব। সেটা আপনাদের ভালোবাসার ওপর নির্ভর করবে, কীভাবে সাড়া দেন সেটার ওপর নির্ভর করবে।’

পরী মণি-রুহুলের সঙ্গে লাইভে ছিলেন লামিয়া। ছবি: স্ক্রিনশট

একপর্যায়ে পরী-রুহুলের সঙ্গে যুক্ত হন লামিয়া নামের আরও একজন। মাতৃত্বকালীন বিভিন্ন পোশাকের প্রদর্শনী করেন তাঁরা।

লাইভের শেষদিকে পরী মণি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে একটু একটু করে এগোব, এই আশা করি। সেই ভরসাটা রেখেই আজ থেকে বডি আপনাদের হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকবেন।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর