বান্টির বিয়ে...

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

প্রেম, বিয়ে ও পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা এক যুবকের গল্প নিয়ে আসছে ঈদের নাটক ‘বান্টির বিয়ে’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। এটি প্রযোজনা করেছে সিএমভি।

বান্টির বিয়ে নাটকে শান্ত, জোভান ও পায়েল। ছবি: সিএমভিগল্পটি গড়ে উঠেছে এক যুবকের প্রেম ও বিয়ে নিয়ে মজার এবং রোমাঞ্চকর ঘটনার ওপর। ট্রেলার অনুসারে, মিলি নামের এক সাহসী মেয়ে তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে পড়ে! এরপর তাদের মধ্যে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে মিলির পারিবারিক বাধা এবং বান্টির সঙ্গে অন্য এক মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে।

নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত একটি রোমান্টিক কমেডি। জোভান, কেয়া, মারিয়া ও পারসা দারুণ অভিনয় করেছেন। দর্শকরা ঈদে নাটকটি উপভোগ করবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদে সিএমভির ব্যানারে ২০টির বেশি নাটক মুক্তি পাবে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে এগুলো প্রকাশিত হবে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর