তাহসানের সঙ্গে বিচ্ছেদ ঠেকাতে শেষ দুই বছর শুধুই অপেক্ষা করছিলেন মিথিলা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০০৬ সালে প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন তারা। এরপর দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের একমাত্র কন্যা আয়রা তেহরীম খান। বিচ্ছেদের পর থেকে দু’জনেই আলাদা জীবনযাপন করছেন, তবে মেয়ের অভিভাবকত্বে রয়েছে সমঝোতা।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে হাজির হয়েছিলেন মিথিলা। সেখানেই তাহসানের সঙ্গে বিচ্ছেদ, মেয়ের অভিভাবকত্ব এবং একক মাতৃত্ব নিয়ে অকপটভাবে কথা বলেন তিনি।

পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মিথিলা বলেন, ‘বিচ্ছেদ তো সহজ না। খুবই কঠিন। আমি তখন অনেক ছোট, সদ্য মা হয়েছি। এমন একটা সময়ে জীবনের বড় সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি খুব ছোট ছিলাম। সদ্য মায়ের ভূমিকা নিয়েছি। আমার বিচার-বিবেচনা করার মতো অবস্থা ছিল না। সেই সময়ে আমি খুব কনফিউজড ছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে আমরা সেপারেশনে গেছি, তারপর আরও দুই বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ২০১৭ সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে মনে হয় সম্পর্কটা আসলেই কাজ করবে না। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং মা হিসেবেও তরুণী। আমি যে কোনো একটা ভালো–মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটার শক্তিই আমার ছিল না। কারণ, আমার একটা ছোট বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারব নিজের জীবনের।’

তাদের বিচ্ছেদ কেবল পারিবারিক ঘটনা হয়ে থাকেনি, বরং সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মিথিলার ভাষায়, ‘মানুষ যা দেখেছে, তা বাস্তব ছিল না। তারা আমাদের কল্পনার একটা দম্পতি হিসেবে দেখেছে। বাস্তব জীবন ছিল একেবারেই আলাদা।’

বিচ্ছেদের আগে প্রায় দুই বছর সময় নিয়ে তারা সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে জানান মিথিলা। তবে সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেন, ‘সব সম্পর্ক শেষ হওয়ার পেছনে একটা না, অনেকগুলো কারণ থাকে। আমি কারো প্রতি ক্ষোভ পুষে রাখি না। আমি পেছনে তাকিয়ে থাকি না।’

বিচ্ছেদের সময় মিথিলা আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। এখন তিনি মনে করেন, প্রতিটি মেয়েরই উচিত আর্থিকভাবে স্বাধীন হওয়া, যেন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে।

সন্তানকে কেন্দ্র করে কোনো বিভেদ তৈরি হয়নি বলেই জানান মিথিলা। বরং তারা ‘কো-প্যারেন্টিং’-এর মাধ্যমে মেয়েকে বড় করছেন। ‘আয়রার বাবার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে। আমরাও তার জন্য একসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করি’, বলেন মিথিলা।

 

 

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর