সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কনকচাঁপা, রিজিয়া পারভীন, বেবী নাজনীনসহ বেশ ক’জন তারকা বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছেন চমক। সাক্ষাৎকার শেষে তাঁকে বেশ উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।

এ সময় গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী প্রশ্ন করেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি-না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন চমক। কিছুটা রহস্য জিঁইয়ে রেখে সেই পোস্টে তিনি বলেন, ‌‌‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

প্রসঙ্গত, অভিনয়গুণে বছর কয়েকের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে তাঁর পথচলা শুরু। তারপর ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বেশকিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পক্ষে সোচ্চার ছিলেন তিনি।

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর