কেমন পাত্র চান তটিনী, জানালেন নিজেই

আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:২৬ পিএম

ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানালেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনে সঠিক মানুষ এলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।

শোবিজ অঙ্গনে অনেকদিন ধরেই অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন! তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান, ইয়াশ তাঁর খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন।

তটিনী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তটিনীর ভাষায়, ‘সে আমার খুব ভালো বন্ধু। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’

ভবিষ্যতে কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান—এমন প্রশ্নে অভিনেত্রী জানান, তিনি এমন একজনের অপেক্ষায় রয়েছেন, যে তাঁকে সম্মান করবেন, তাঁর পেশা ও পরিবারকে ভালোবাসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে ভালো রাখতে পারবেন।

তটিনী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে উপযুক্ত সম্মান দেবে, আমাকে, আমার পেশা এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ বেশি দরকার। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’

সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসাই নয়, পারস্পরিক সম্মান ও মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলেও জানান তটিনী। তাঁর মতে, ভালোবাসা গুরুত্বপূর্ণ হলেও দিনশেষে একজন মানুষ আপনাকে সম্মান ও স্বস্তি দিতে না পারলে, সেই সম্পর্কে সুখ খুঁজে পাওয়া কঠিন।

প্রসঙ্গত, অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তাঁর একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি সম্প্রতি খাইরুল বাশারে সঙ্গে জুটি বেঁধে অভিনীত নাটক ‘সুতরাং’ও বেশ সাড়া ফেলেছে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‌‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তা দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গল্প ও শিল্পীদের অভিনয়...
বয়স তাঁদের কাছে একটি সংখ্যা মাত্র! ৪০ পেরিয়েও যে লাবণ্যের ছটায় দর্শকদের মুগ্ধ করা যায়, তা এরইমধ্যে প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের এই সফল অভিনেত্রীরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও তাঁরা ফ্যাশন...
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে...
দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও...
দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে...
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তিগত নয়, বাংলাদেশের অর্জন। সফরে ১৭টি এমওইউ, বিনিয়োগ, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরা হয়।
‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সামিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রেখে অভিযুক্ত স্বামী হাফিজ মোল্লা পালিয়ে...
বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকির কথা জানিয়ে পর্যাপ্ত আর্থিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর