অভিনেত্রীর ফ্ল্যাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:১১ পিএম

কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বৈশাখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত এক সপ্তাহ ধরে কৃষি থাপান্ডার ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

তবে ঘটনার সময় অভিনেত্রী ফ্ল্যাটে ছিলেন না। পুলিশ জানিয়েছে, তিনি তখন ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

ব্যবসায়ী বৈশাখ ও অভিনেত্রী কৃষি। ছবি: সংগৃহীতএদিকে বৈশাখ এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় পুলিশের নজরে এসেছিলেন। ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কুরিয়ারের মাধ্যমে ৬ থেকে ৭ কোটি রুপি দাবি করে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এইচএএল থানার পুলিশ। তদন্তকারীদের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরেই ওই চিঠি পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দেন। এর আগে পাঁচ দিন পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

বৈশাখের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানালেন, বর্তমানে...
বয়স তাঁদের কাছে একটি সংখ্যা মাত্র! ৪০ পেরিয়েও যে লাবণ্যের ছটায় দর্শকদের মুগ্ধ করা যায়, তা এরইমধ্যে প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের এই সফল অভিনেত্রীরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও তাঁরা ফ্যাশন...
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে...
দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৭০৮ জনে পৌঁছেছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৯৪।
ইলিশ আর বাঙালিয়ানাকে এক সুতোয় বাঁধা বললে মোটেও ভুল হবে না। যে দেশের রুপালি ইলিশের সুবাস ছড়ায় পুরো বিশ্বে, সেই দেশেই কি এবার ফুরিয়ে আসছে ইলিশের দিন? টানা ২০ বছর ইলিশের রেকর্ড উৎপাদনের পর, গত ৩...
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফাতিহা পাঠ ও দোয়ায় করেন তিনি।
দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর