এমন দলকে সমর্থন করিনি, যাদের শুধু সাফল্য দেখেই সবাই সমর্থন করে: নাদিয়া

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম

আর্জেন্টিনার প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা আবারও জানালেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের জয় মাঠে বসেই উপভোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী এফএস নাঈম। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে দুজনের উচ্ছ্বাসের মুহূর্তও ভাগ করে নেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ পাশাপাশি কানসান স্টেডিয়ামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘এই সেই স্টেডিয়াম, যেখানে ফিফা বিশ্বকাপ ২০০৬-এ আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচটি আলজেরিয়ার বিপক্ষে জিতেছিল। আজ এখানেই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।’

এর আগে খেলা শুরুর আগে দেওয়া এক দীর্ঘ পোস্টে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন নাদিয়া।

তিনি লেখেন, ‘আমরা যারা আর্জেন্টিনার ফ্যান, ২০২২-এর আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে, দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবলটা সত্যিই অনেক শক্ত হতে হয়।’

স্বামী এফএস নাঈমের সঙ্গে নাদিয়া্ ছবি: ফেসবুক থেকে নেওয়াএরপর তিনি বলেন, ‘আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।’

নিজেদের সমর্থনের কারণ ব্যাখ্যা করে নাদিয়া লেখেন, ‘আমরা কখনও এমন একটি দলকে সমর্থন করিনি, যাদের শুধু সাফল্য দেখেই সবাই সমর্থন করে। আমাদের তখন মাত্র দুটি বিশ্বকাপ ছিল, কিন্তু স্বপ্ন ছিল—একদিন নিজের চোখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখব। সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

সমালোচকদের উদ্দেশে তার ভাষ্য, ‘আজ যারা এই বিশ্বকাপ বা গত বিশ্বকাপ নিয়ে অনেক কথা বলছেন, তাদের শুধু একটা কথাই বলব—আর্জেন্টিনার সমর্থকরা কয়টি বিশ্বকাপ জিতেছে, সেই হিসাব দেখে এই দলকে ভালোবাসে না। তারা ভালোবাসে দলের ইতিহাস, জার্সি, আবেগ আর পরিচয়কে। এরা ট্রফির জন্য নয়, ভালোবাসার জন্য পাশে থাকে।’

সবশেষে তিনি লেখেন, ‘আজ আমরা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করব। ২০২১-এর কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ঝুলিতে আছে অনেক অনেক সফলতার গল্প। তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটু ও ছোট করতে পারবে না।’

নাদিয়ার উপলব্ধি, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দলের নাম নয়, এটি একটি অনুভূতির নাম। তাই এই দলের সমর্থকদের ভালোবাসা বা বিশ্বাস ভেঙে দেওয়া এত সহজ নয়।

জাঁকজমকপূর্ণ পার্টি, কেক কাটা কিংবা গ্ল্যামারাস আয়োজন নয়—প্রকৃতি আর সবুজের সঙ্গেই নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জন্মদিন উপলক্ষে বিশ্ব ঐতিহ্য...
দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ চরিত্রে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। পরিচালক রাম কমল মুখার্জির নির্মাণাধীন ‘সিস্টার নিবেদিতা’র বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।...
একসঙ্গে জোড়া সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর মার্চে প্রকাশ্যে এসেছিল তাঁর বিচ্ছেদের খবর। এবার সবাইকে তাক লাগিয়ে জানালেন জীবনের সবচেয়ে মধুর অধ্যায়ের কথা—মা হতে চলেছেন তিনি।...
অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এসেছে নতুন অতিথি। গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
এই বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা আরও একবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) অত্যন্ত বিতর্কিত এক সিদ্ধান্তের সুবিধা পেল। রোববার সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে...
সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ...
কক্সবাজারের টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করবে ভেটেরিনারি দল।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর