বনানীতে চিরনিদ্রায় শায়িত ‘এইসব দিনরাত্রি’ নির্মাতা মুস্তাফিজুর রহমান

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ছোটছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার সিডনি থেকে এবং বড়ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার টরন্টো থেকে দেশে ফেরার পর পরিবারের সিদ্ধান্তে আজ মুস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমানের স্ত্রী সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ।

এর আগে, আজ সকাল ১০টায় নির্মাতার মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে, সেখানে দুপুর পৌনে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

চ্যানেল আইয়ে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় উত্তরা-৩ নম্বর সেক্টর জামে মসজিদে। সেখানে বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে মুস্তাফিজুর রহমানকে দাফন করা হয়।

বাংলাদেশ টেলিভিশনের সোনালী দিনের অন্যতম প্রধান নির্মাতা ও প্রযোজক মুস্তাফিজুর রহমান। তাঁর প্রযোজনায় নির্মিত ‘সময়-অসময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘পারলে না রুমকি’ ও ‘শঙ্খনীল কারাগার’সহ বহু নাটক দর্শকমহলে আজও সমানভাবে সমাদৃত। পরবর্তী সময়ে তিনি বিটিভির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
আগামী ১৯ বা ২০ সেপ্টেম্বরে (রোববার) সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এর আগে বৃষ্টি কম হবে বললে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর।
ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর