আদালতের সম্মতিতে প্রাক্তন স্বামীর সঙ্গেই ঘর বাঁধলেন প্রিয়াঙ্কা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

একটা সময় টলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন রাহুল প্রিয়াঙ্কা। বেঁধেছিলেন ঘর। এসেছে তাদের ভালোবাসার সম্পদ একমাত্র সন্তান সহজ। এরপর নানা কারণে ছেদ ও বিচ্ছেদ তাদের। 

তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের গল্পটা আসলে অন্যরকমই। আবার ঘর বাঁধলেন তারা। 

বহু বছরের টানাপোড়েনের পর ২০২৩ থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন আবারও বদলাতে শুরু করে। দোলের সময় থেকে উন্নত হতে থাকে তাঁদের সম্পর্ক। ছেলে সহজ বড় হচ্ছে। তার জন্যই নিজেদের সম্পর্ক ঠিক করে তুলেছেন। মাঝে যদিও আইনি কাঁটা ছিল। এবার সেটাও দূর হল। তাঁদের সম্পর্কের দ্বিতীয় ইনিংসে মিলল আদালতের সম্মতি। 

এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, 'আমরা একসঙ্গে সংসার করছি। প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনেছি আমি। আইনি জটিলতা ছিল এতদিন। এবার সেটা মিটমাট হলো। তবে আমরা একসঙ্গে অনেক দিন ধরেই থাকছি। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি।'

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই মামলা চলে। শেষ পর্যন্ত রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই এই সমস্যা মিটমাট করে নেবেন বলেই ঠিক করে নেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর