ভারতের শতাধিক হলে দুই বাংলাদেশির ছবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

ভারতের শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘মানুষ’। এতে যুক্ত আছে দেশের দুজন—নির্মাতা সঞ্জয় সমাদ্দার ও অভিনেত্রী হিসেবে বিদ্যা সিনহা মিম।

আবার এর মাধ্যমেই অনেকদিন পর জিতের সঙ্গে ফিরছেন এ নায়িকা। অন্যদিকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন দেশের চৌকস নির্মাতা সঞ্জয় সমাদ্দার। তিনি জানান, ভারতের ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক সঞ্জয় বলেন, ‘আমি আমার ছবির ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। প্রথম সিনেমা জিৎদার মতো স্টারকে নিয়ে করার সুযোগ হয়েছে। এটি আমার জন্য বড় প্রাপ্তির। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

এর আগে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গের সঙ্গে সিনেমাটি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। ছবিতে মিমকে দেখা যাবে পুলিশের চরিত্রে। যিনি জিতের পেছনে লেগে থাকেন। 

মিম জানান, সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে হবে বলে। তবে জানালেন, কলকাতা থেকে জিৎসহ ছবিসংশ্লিষ্ট অনেকেই তাকে ফোন দিয়েছিলেন। 

এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’, ‘সুলতান:দ্য সেভিয়ার’ এবং টালিগঞ্জের ছবি ‘ইয়েতি অভিযান’-এ অভিনয় করেছেন মিম। সিনেমাটিতে জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তীসহ অনেকে।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‌‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তা দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গল্প ও শিল্পীদের অভিনয়...
গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে চলেছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন একটি প্রজেক্টে। শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া সেই চরকি অরিজিনাল ওয়েব ফিল্মে...
ঈদের ছুটিতে একে একে দুই তারকা ঘুরলেন ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কা। বিদ্যা সিনহা মিমের পর এবার সেখানে গিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর স্বপ্নময় সেই ভ্রমণের ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক...
নিশ্ছিদ্র প্রকৃতির কোলে তারকাদের সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে—বিদ্যা সিনহা মিমের সাম্প্রতিক ছবি দেখলে হয়তো তা-ই বলবেন। কোরবানির ঈদের ছুটিতে শ্রীলঙ্কার মন মাতানো প্রকৃতিতে হারিয়ে গিয়েছেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর