শুরুতেই জয়ার চমক, ‘কড়ক সিং’য়ের পর আসছে ‘ভূতপরী’

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

দুই পাড়ের বাংলা সিনেমাতেই জয়া আহসান যেন চমক। আর এ অভিনেত্রী বছরের প্রথম দিন শুরুটা করলেনই কাজের বার্তা দিয়ে।কদিন আগে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে তিনি অভিনয় করেছেন ‘কড়ক সিং’ ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে সৌকর্য ঘোষালের টলিউড সিনেমা ‘ভূতপরী’তে ৷ আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। 

অভিনেত্রী তাঁর ফেসবুকে সিনেমার একটি ভিডিও পোস্টার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, গাছের ডালে পা ঝুলিয়ে বসে পা দুলাচ্ছেন জয়া! তার পেছনে পরীর মতো দুটি ডানা। ভূতের পিঠে কেন পরীর মতো ডানা?

ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি পরী হয়? বছরের নতুন ভূত, ‘ভূতপরী’।’’ ঠিক একই কায়দায় মোশন পোস্টারটি শেয়ার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসও।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবির নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান।

ছবিটির গল্প প্রসঙ্গে জয়া বলেন, ‘ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছরে এসে (২০১৯) তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!’

ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। জয়াকে দেখা যাবে ‘ভূতপরী’র ভূমিকায়। বাচ্চা ছেলেটির চরিত্রে অভিনয় করবেন বিশান্তক মুখার্জি। সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর