কপ–২৮ সম্মেলন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে শেষ চেষ্টা আজ 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

১৩ দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে শেষ মুহুর্তে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত সম্মেলনে ১৯৮টি দেশের সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে তাদের সবাইকেই একমত হতে হবে। 

গতকাল সোমবার উত্থাপিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি খসড়া চুক্তিতে সই করা থেকে বিরত থাকে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ কয়েকটি দেশ। ওই চুক্তিকে দুর্বল ও ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য ‘মৃত্যু সনদ’ বলে উল্লেখ করে জলবায়ু সংকট মোকাবিলায় শক্তিশালী চুক্তির দাবি করেন দেশগুলোর নেতারা।

এবারের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৭০ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দিয়েছেন। ১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এতো বেশি মানুষ অংশ নেয়নি। গত ৩০ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনের শেষদিন আজ মঙ্গলবার।  

২০২২ সাল ছিল দাবদাহ, খরা, অতিবৃষ্টি বা বন্যা, ঝড় ও ভূমিকম্পসহ নানা দুর্যোগে ভরা একটি বছর। এসব দুর্যোগ নিছক প্রাকৃতিক নয়। এর পেছনে যে মানুষের কর্মকাণ্ডের বড় ভূমিকা আছে, তা নিয়ে এখন আর কোনো বিতর্ক নেই। এসব দুর্যোগ পরিবেশ-প্রকৃতির পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

এমন পরিস্থিতিতে জ্বালানি তেল ও গ্যাসসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আয়োজিত জলবায়ু সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু জীবাশ্ম জ্বালানি নিয়ে এবারও কোনো সমাধান আসবে না বলেই মনে হচ্ছে। 

১০০টির বেশি দেশ এরই মধ্যে জীবাশ্ম জ্বালানি কমানোকে সমর্থন করেছে। জীবাশ্ম জ্বালানি নির্গমনকে শূন্যের কোঠায় আনতে এবং জলবায়ুর দ্রুত পরিবর্তনের প্রভাবগুলোকে সীমিত করা প্রয়োজন বলে দাবি করেছেন তারা।

গুতেরেস গত শুক্রবার কপ–২৮ এর প্রতিনিধিদের বলেন, ‘এটি পরিষ্কার যে, ১ দশমিক ৫ সেলসিয়াস তাপমাত্রার সীমা তখনই সম্ভব যদি আমরা শেষ পর্যন্ত সমস্ত জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করি। এটি না কমালে, তাপমাত্রাও কমবে না। একটি স্পষ্ট সময়সীমা বের করে আনুন।’

সামনের মাসগুলোতে আরও গরম হতে পারে পৃথিবী, বাড়তে পারে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এর পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। তবে বিশেষজ্ঞরা বলছেন,...
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক একটি চুক্তির লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা আজ শুক্রবার শেষ হয়েছে। তবে এ চুক্তি নিয়ে কোনো সমঝোতা বা সিদ্ধান্তে পৌঁছানো...
নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে,  গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫...
উৎপাদন বন্ধ না করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে প্লাস্টিকের বর্জ্য নিয়ন্ত্রণে বিশ্ব হিমশিম খাবে। এই সতর্কবার্তা দিয়েছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেইম।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর