১০ বছরের মধ্যে প্লাস্টিকে ভরে যাবে চারপাশ!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

উৎপাদন বন্ধ না করতে পারলে আগামী ১০ বছরের মধ্যে প্লাস্টিকের বর্জ্য নিয়ন্ত্রণে বিশ্ব হিমশিম খাবে। এই সতর্কবার্তা দিয়েছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেইম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসানে প্লাস্টিক বর্জ্য রোধে প্রথম বৈশ্বিক চুক্তি বিষয়ে জাতিসংঘের একটি আলোচনার শেষ পর্যায় শুরুর আগে আজ রোববাব এ কথা বলেন অ্যান বিথ টিভিনেরেইম। তিনি বলেন, এই অবস্থার মুখোমুখি না হতে চাইলে এখনই বিশ্বের বিভিন্ন দেশগুলোকে প্লাস্টিক পণ্য উৎপাদনে লাগাম টানতে হবে।

জাতিসংঘের আলোচনায় রুয়ান্ডা ও নরওয়েসহ প্লাস্টিক দূষণ মোকাবিলা করতে চায় এমন ৬০টির বেশি দেশের প্রতিনিধিত্ব করেন বিথ টিভিনেরেইম। তিনি প্লাস্টিক বর্জ্য রোধে এমন একটি চুক্তির আশা করছেন, যেটি সময়ের সঙ্গে সঙ্গে এই দূষণ রোধে শক্তিশালী ভূমিকা পালন করবে। 

তবে বিরোধী দেশগুলোর জন্য এমন একটি ‘পারফেক্ট ‍ট্রিটি’ বা চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে মনে করছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেইম।

অ্যান বিথ টিভিনেরেইম এ সময় বলেন, ‘আমরা একটি নিখুঁত চুক্তি করতে যাচ্ছি না। কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে। এবং আমি মনে করি আমরা করতে পারব। আমি আশাবাদী হতে পছন্দ করি।’ 

নরওয়ের মন্ত্রী আরও বলেন, ‘উচ্চাভিলাষী জোটভুক্ত দেশগুলোর সাথে আমরা এই ইস্যু নিয়ে আলাপ করব। বিশ্বের এখন নিদারুণভাবে কিছু নেতৃত্বের প্রয়োজন। এবং ভালো সংবাদ পেতে চাই সবাই। কিন্তু এসব দেশ কোনো এক মোহে পড়ে রয়েছে।’

সম্প্রতি মানবদেহের বিভিন্ন অঙ্গের নমুনা যেমন: জরায়ু, ধমনী, অণ্ডকোষ ও বীর্যে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন গবেষকরা, যা প্লাস্টিকের ব্যাপ্তি ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিই তুলে ধরে।

প্লাস্টিক সংকট মানবস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও জলবায়ুর জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে ১৭৫টি দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষরের দুই বছর পার হলেও বিশ্বে এখনও ৭১২ বিলিয়ন ডলারের প্লাস্টিক শিল্প কমানোর যে অগ্রগতি, তা থমকে আছে।

বক্তব্য রাখার সময় বিথ টিভিনেরেইম প্লাস্টিকের পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একইসঙ্গে ভবিষ্যতে প্লাস্টিকের উৎপাদনও ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০৬০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার তিনগুণ হতে পারে। আর এর ব্যবহার সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ায় সবচেয়ে বেশি হবে বলে আশংকা করা হচ্ছে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক একটি চুক্তির লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা আজ শুক্রবার শেষ হয়েছে। তবে এ চুক্তি নিয়ে কোনো সমঝোতা বা সিদ্ধান্তে পৌঁছানো...
নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে,  গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫...
শীতের আগমনে এরইমধ্যে বিশ্বব্যাপী বইছে হিমেল হাওয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রাজধানী সিউলে। ১৯০৭...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর