ভয়াবহ অগ্নিকাণ্ড-ভূমিকম্প আতঙ্কে শেষ হচ্ছে ২০২৫, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভূমিকম্প আতঙ্কে স্মরণীয় হয়ে থাকছে ২০২৫ সাল। মিরপুর, কড়াইল বস্তি ও শাহজালাল বিমানবন্দরের আগুন এবং ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠেছে—দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকবে ভয়াবহ অগ্নিকাণ্ড আর ভূমিকম্প আতঙ্কে। বছর জুড়েই আলোচনায় ছিল আগুন। এর মধ্যে অক্টোবরে মিরপুরে কারখানায় আগুন লেগে মারা যায় ১৬ জন। এ ছাড়া শাহজালাল বিমানবন্দরে আগুন লেগে ক্ষতি হয় ১২ হাজার কোটি টাকার। আর নভেম্বরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহত হয় ১১ জন, আহত হয় পাঁচ শতাধিক মানুষ।

২৫ নভেম্বর রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। পুড়ে যায় বস্তির প্রায় দেড় হাজার ঘর। নিঃস্ব হয় হাজারো বাসিন্দা। এর আগে, ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে আগুন লাগে। দগ্ধ হয়ে মারা যান ১৬ জন।

মিরপুরের রেশ না কাটতেই ১৮ অক্টোবর আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে। যা নেভাতে সময় লাগে অন্তত ২৭ ঘণ্টা। দেড় মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ।

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান জানান, এ বছর ১০ মাসে আগুনের ঘটনা ঘটেছে ২১ হাজার ৭২৭টি।

আগুনের আতঙ্কের মধ্যে বছরের শেষ দিকে শঙ্কা তৈরি করে ভূমিকম্প।ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভূমিকম্প আতঙ্কে স্মরণীয় হয়ে থাকছে ২০২৫ সাল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ২১ নভেম্বর সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ।

বারবার দুর্যোগের মুখে দাঁড়িয়ে আবারও সামনে এসেছে সেই পুরোনো প্রশ্ন, দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার...
১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিপর্যয় ‘সুপার এল নিনো’র কবলে পড়তে যাচ্ছে বিশ্ববাসী। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, আগামী বছরের শেষ নাগাদ আঘাত হানবে এই দুর্যোগ। ফলে বিশ্বজুড়ে...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
দেশের ৬ জেলার ৪টি নদীর ৬টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা ও সাময়িক...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর