এল-নিনোর প্রভাব: বর্ষার আচরণে অস্বাভাবিক পরিবর্তন

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

এবার বর্ষা মৌসুমে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক তারতম্য। বর্ষার ধারাবাহিকতাও ছিল অস্বাভাবিক। মৌসুমের শুরুতে বৃষ্টি ছিল অনেক কম। বয়ে গেছে তাপপ্রবাহও। আবার পার্বত্য এলাকায় কয়েক দিন টানা অতিভারী বৃষ্টি আর ঢলে হয়েছে ভূমিধস ও বন্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এল-নিনোর প্রভাবে বৃষ্টির চরিত্র এবার অস্বাভাবিক। সেপ্টেম্বর পর্যন্ত চরমভাবাপন্ন থাকতে পারে আবহাওয়া।

তাপপ্রবাহের মাস এপ্রিলে এবার স্বাভাবিকের চেয়ে ৭৬ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। আর বর্ষার শুরু হিসেবে পরিচিত জুনে, স্বাভাবিকের তুলনায় ২৯ ভাগ কম বৃষ্টি ঝরেছে। 

একই সময়ে তিন দফায় দেশের বিভিন্ন অঞ্চলে ১০ থেকে ১২ দিন তাপপ্রবাহে অতিষ্ট ছিল জনজীবন। তবে জুলাইয়ের শুরু থেকে বর্ষা ফিরেছে পরিচিত রূপে।

জুলাই মাসে দেশে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৪৫৭ মিলিমিটার। অথচ বৃষ্টি হয়েছে ৬৬৬ মিলিমিটার। যা স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ ভাগ বেশি। ময়মনসিংহ, রাজশাহী বিভাগে বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক ছিল। দেশের বাকি বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। সবচেয়ে বেশি বিচ্যুতি দেখা গেছে খুলনা বিভাগে। যেখানে স্বাভাবিকের তুলনায় ৫৩ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ৫ থেকে ১২ জুলাই, প্রায় সাড়ে ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়; যা স্বাভাবিকের তুলনায় ৫১ শতাংশ বেশি। ঢাকা ও সিলেটেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘এল নিনোর প্রভাবে চরমভাপন্ন হবে আগস্ট মাসও। এক থেকে দুইটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’ 

এদিকে, বন্যপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে বৃষ্টি হচ্ছে। তিস্তা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে বইছে। আগামী কয়েকদিন ব্রহ্মপুত্র, যমুনার পানিও বাড়তে পারে।

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে। আজ বুধবার আবহাওয়ার পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর