১৪ দিন চিনি না খেলে যেসব উপকার মেলে

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:০৮ এএম

চিনি শরীরের জন্য ক্ষতিকর বটে। আমরা অনেকেই চিনিযুক্ত খাবার খেতে পছন্দ করি। সারা দিনে আমরা যেসব খাবার খেয়ে থাকি, সেসব খাবারে কোনো না কোনোভাবে চিনি থাকে। হয়ত কোনো খাবারে চিনি বেশি থাকে, আর না হয় কম থাকে।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, লবণের মতো চিনিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিনি খেলে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই দৈনন্দিন খাবারে চিনির পরিমাণ বন্ধ করতে পারলে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে।

পুষ্টিবিদদের গবেষণায় দেখা গেছে, ১৪ দিন চিনি না খেয়ে থাকলে স্বাস্থ্যের উপকার হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ভারতের পুষ্টিবিদ ভূমিকা পাটেল বলেন, ‘মাত্র ১৪ দিন চিনি খাবারের তালিকা থেকে বাদ দিতে পারলেই সুস্বাস্থ্যের জন্য দারুণ একটা বিষয় হবে।’ আসুন জেনে নিন, সেসব উপকারিতার কথা:

১-৩য় দিন

কোনো নিয়মকানুন শুরু করলে তা প্রথম দিকে কঠিন বিষয় মনে হবে। চিনির ক্ষেত্রেও এই বিষয়টি কাজ করবে। তাই শুরুর প্রথম তিনদিন নিয়ম মেনে চলা কষ্টকর হবে। তবে আস্তে আস্তে তা অভ্যাসে পরিণত হবে। এ সময় শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন– মাথাব্যথা, পেটব্যথা কিংবা পেটে জ্বালাপোড়া দেখা দিতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই। এই সময়টাতে আপনার শরীরে চিনির ক্ষতিকর উপাদানের ডিটক্সিং চলবে।

৪-৭ম দিন

এ সময় আপনি আস্তে আস্তে শারীরিকভাবে শক্তি ফিরে পাবেন আর মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। এই সময় আপনার কাজের মনোযোগ বাড়বে।

৮-১০ম দিন

এই সময় আপনার শরীরের পাচনতন্ত্র কাজ করতে শুরু করবে। এতে অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য ঠিক হতে শুরু করবে। ফলে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা আস্তে আস্তে কেটে যাবে।

১১-১৪তম দিন

চিনি বাদ দেওয়ার নিয়ম শুরুর দ্বিতীয় সপ্তাহের পর আপনি মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ কমে যাবে। এতে কমে যাবে আপনার ওজন। আর এই সময় আপনার অনিদ্রার সমস্যা থাকলে তা কেটে যাবে। আর ভালো ঘুম হবে।

এ ছাড়া ১৪ দিন চিনিমুক্ত থাকলে হৃদরোগ থেকে দূরে থাকতে পারবেন। শরীরে থাকবে না উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং কমে যাবে হৃদরোগের সমস্যা। এ ছাড়া চিনি খাওয়া বন্ধ করে দিলে হঠাৎ করেই মুড সুইং হবে না। এতে মন মেজাজ থাকবে ভালো।

সবচেয়ে বড় কথা হলো, রক্তে শর্করার মাত্রা ঠিক থাকবে। শরীরের শর্করার মাত্রা বেড়ে গেলে বিভিন্ন রোগের আশঙ্কা থাকে। তাই সুস্থ থাকতে খাদ্যতালিকা থেকে চিনিযুক্ত খাবারকে না বলার চেষ্টা করুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
এ বছর দেশীয় সংস্থাগুলো থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কিনছে ভারত। দেশটি এর আগে এত বেশি মূল্যের সামরিক ড্রোন কেনেনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ...
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর