মুখের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

অনেক সময় দেখা যায়,আপনি হয়ত কারো সঙ্গে কথা বলছেন কিন্তু আপনার মুখের দুর্গন্ধের কারণে তিনি কিছুটা সরে গিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের মুখে বিভিন্ন কারণে দুর্গন্ধ তৈরি হয়। মানুষের মুখের ভেতরে খুব কিছু জীবাণু থাকে। এসব জীবাণুর কিছু কিছু ব্যাকটেরিয়া মুখে দুর্গন্ধ তৈরির পেছনে কাজ করে থাকে।

মানুষের মুখে স্বাভাবিকভাবে লালা থাকে। লালার কাজ হলো দাঁত পরিষ্কার রাখা, ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা। মুখে লালা নিঃসরণ হওয়ার ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে না। রাতে ঘুমানোর সময় লালা নিঃসরণ কমে যায়, ফলে অনেকের সকালে ঘুম থেকে ওঠার পর মুখে দুর্গন্ধ হয়।

মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে মুখের স্বাস্থ্যগত অবস্থার উপর। কথা বলার সময় যদি কারোর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তবে তা তার ব্যক্তিত্বের কিছুটা হলেও হানি ঘটে। তাই মুখের দুর্গন্ধ অনেকসময়ই বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়।

দন্ত বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়া এবং মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলেও জিহ্বার ওপর প্রলেপ পড়ে। এ কারণে মুখে গন্ধ হয়। আবার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পঁচে দুর্গন্ধ সৃষ্টি করে।

নিয়মিত সঠিক উপায়ে দাঁত ব্রাশ, খাওয়ার পরে কুলকুচি, প্রয়োজনে ফ্লস, মাউথওয়াশ ব্যবহার করার মাধ্যমে সহজেই এমন সমস্যা এড়ানো যায়। মুখে দুর্গন্ধ দূর করতে খাওয়ার পর ব্রাশ দিয়ে দাঁতের সব অংশে ভেতরে-বাইরে পরিষ্কার করা প্রয়োজন। অনেকেই শুধু দাঁত পরিষ্কার করেন, কিন্তু জিহ্বা পরিষ্কার করেন না। এটা করা যাবে না। আসুন জেনে নিন, কী কী কারণে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে।

১. যাদের মুখগহ্বর বেশি শুষ্ক, তাদের মুখে দুর্গন্ধ বেশি হয়।

২. মুখে জীবাণু সংক্রমণের কারণে ঘা বা ক্ষত হতে পারে। এই ঘা বা ক্ষত থেকেও দুর্গন্ধ তৈরি হতে পারে।

৩. খাওয়ার পর খাদ্যকণা দাঁতের ফাঁকে, মাড়ির ভেতর জমে থাকে। এসব খাদ্যকণা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।

৪. ডেন্টাল সিস্ট বা টিউমার কিংবা মুখের ক্যান্সারের কারণে দুর্গন্ধ হতে পারে।

৫. অনেকের আঁকাবাঁকা দাঁত থাকতে পারে। এই ধরনের দাঁতের কারণে খাদ্যকণা দাঁতের ফাঁকে জমা হতে পারে। আর তাতে দুর্গন্ধ তৈরি হতে পারে।

করণীয়

১. খাওয়ার পর দাঁত ব্রাশ করা অথবা কুলকুচি করুন।

. মুখের ভেতরে একটি লবঙ্গ বা এলাচ দানা রাখতে পারেন।

৩. প্রচুর পানি পান করুন। তাহলে মুখগহ্বর শুষ্ক হবে না।

৪. দাঁতের ফাঁকে বা মাড়ির ভেতরে খাদ্যকণা জমলে তা ডেন্টাল ফ্লস, টুথ পিকের মাধ্যমে বের করুন।

৫. ধূমপানের অভ্যাস থাকলে তা এড়িয়ে চলুন। ধূমপান মুখ গহ্বরকে শুষ্ক করে তোলে। এতে পর্যাপ্ত পরিমাণে লালাও তৈরি হয় না।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর