পালংশাক খাওয়া কতটা উপকারী?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

শীতকালে শাক–সবজি অন্য ঋতুর তুলনায় কিছুটা বেশি পাওয়া যায়। তাই শীত আসার আগে থেকেই বাজারে দেখা মিলে হরেক রকমের শাক–সবজির। শীতের শাক–সবজির মধ্যে পালংশাক বেশ পরিচিত।

পালংশাক এক প্রকারের সবুজ পাতা। শীতকালের সঙ্গে পালংশাকের সম্পর্ক বেশ মধুর। এমন অনেকেই আছেন, যারা শীতকালে পালংশাক খাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন।

পালংশাক শরীরের জন্য অনেক উপকারী। ১০০ গ্রাম পালংশাকে থাকে ক্যালরি ২৩, পানি ৯১ শতাংশ, প্রোটিন দুই দশমিক ৯ গ্রাম, কার্বোহাইড্রেট তিন দশমিক ৬ গ্রাম, শর্করা শূন্য দশমিক চার গ্রাম, ফাইবার দুই দশমিক ২ গ্রাম। এই শাকে  আরও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে ১, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, মিনারেল, পটাশিয়াম।

আসুন জেনে নিন, পালংশাকের পুষ্টিগুণের কথা:

১. এই শাক খেলে ভালো থাকবে চোখের স্বাস্থ্য। এ ছাড়া কমবে দুশ্চিন্তা। আবার ক্যানসারের বিরুদ্ধে লড়াইও করে এই শাক।

২. পালংশাক ফাইবারে পরিপূর্ণ। বলা যায়, ফাইবারের ভালো উৎস এই শাক। ফাইবার শরীর সুস্থ রাখতে সহায়তা করে। এতে খাবার হজম হতে সময় কম লাগে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

পালংশাক খেলে ভালো থাকবে চোখের স্বাস্থ্য। ছবি: ফ্রিপিক

৩. পালংশাকে আছে ভিটামিন সি। ভিটামিন সি তে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। যা ত্বকের স্বাস্থ্য ও ইমিউন সিস্টেম ভালো রাখে। তাই এই শাক খেলে ত্বকের আর্দ্রতা অটুট থাকবে।

৪. পালং শাকে রয়েছে পটাসিয়াম। পটাসিয়াম রক্তচাপ কমায়। এতে নিয়ন্ত্রণে থাকবে শরীরের রক্তচাপ। ফলে সুস্থ থাকবে হার্ট।

৫. পালংশাকে রয়েছে মিনারেল। এই উপাদান হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এতে মাংসপেশী ভালো থাকবে।

৬. পালংশাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন ও জিয়াক্সান্থিন উপাদান। যা চোখকে সূর্যের হাত থেকে রক্ষা করে। এ ছাড়া এসব উপাদান চোখকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে।  এমনকি সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকেও চোখকে রক্ষা করে।

 শীতের শাক–সবজির মধ্যে পালংশাক বেশ পরিচিত। ছবি: ফ্রিপিক

৭. পালংশাকে রয়েছে ফোলেট, যা স্তন্যদানকারী মায়ের জন্য গুরুত্বপূর্ণ উপাদান।

৮. পালংশাকে রয়েছে আয়রন, যা হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে। তাই নিয়মিত এই শাক খেলে রক্ত তৈরি হবে।

সূত্র: হেলথলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর