মুখে স্বাদ কমে গেলে যা করবেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

স্বাদ হারানোর ফলে বেশ কিছু জটিলতা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তির খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাই অপর্যাপ্ত পুষ্টি গ্রহণের কারণে পুষ্টি ঘাটতি দেখা  দেয় এবং কিছু ক্ষেত্রে তা ওজন কমার সম্ভাবনাও তৈরি হয়। খাবার উপভোগ করতে না পারায় মানুষের মধ্যে এক ধরনের বিষণ্নতা এবং উদ্বেগ দেখা দেয়। যার প্রভাব সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্বাদ গ্রহণের অক্ষমতার কারণে অনেক ক্ষেত্রে নষ্ট বা দূষিত খাবার শনাক্ত করা কঠিন হয়ে যেতে পারে। ফলে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ে। জাতি হিসাবে যেহেতু আমরা ভোজন রসিক। তাই খাবারের স্বাদ গ্রহণ করতে না পারলে বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক আচার অনুষ্ঠান উপভোগের আনন্দ হ্রাস পায়। যা জীবনের সামগ্রিক মানকে প্রভাবিত করে।

যদিও কিছু আকস্মিক কারণে স্বাদের ক্ষতি অনিবার্য হতে পারে, তবে ঝুঁকি কমাতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে স্বাদের ক্ষতি কমানো যেতে পারে। ভালো ওরাল হাইজিন অনুশীলন করতে হবে। নিয়মিত ব্রাশিং, ফ্লসিং এবং ওরাল চেকআপ দাঁতের সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে, যা স্বাদের ব্যাঘাত ঘটাতে পারে।

ধূমপান, মদ্যপান, পান তামাক জর্দা সেবন ইত্যাদি ত্যাগ করতে হবে। বিভিন্ন রোগ যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্নায়বিক রোগ প্রতিরোধ অথবা নিয়মিত সঠিক চিকিৎসা নিতে হবে, যাতে দীর্ঘ মেয়াদি জটিলতাগুলো প্রতিহত করা যায়। খাদ্যতালিকা  পরিবর্তন করে রোগীর রুচি অনুযায়ী আরও সুস্বাদু এবং সুগন্ধযুক্ত খাবার অন্তর্ভুক্ত করে খাবারকে আরও আনন্দদায়ক করার চেষ্টা করা যেতে পারে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সুষম খাবার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিয়মিত জিংক সমৃদ্ধ খাবার অথবা সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ফলে শরীরের পানির সমতা বিধান হবে। স্বাস্থ্যকর স্বাদ কুঁড়ি ফাংশন বজায় রাখতে এবং মুখের শুষ্কতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। স্বাদ বৃদ্ধিকারী বিভিন্ন ভেষজ, মশলা এবং অন্যান্য গন্ধ বর্ধক খাবারের স্বাদ তীব্র করতে পারে এবং তাদের আরও উপভোগ্য করে তুলতে পারে।

সর্দি, অ্যালার্জি বা ফ্লুর কারণে স্বাদ হারানো সাময়িক ঘটনা কিন্তু কিছু ক্ষেত্রে, এটি একটি গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে। যদি কেউ ক্রমাগত স্বাদ হারাতে থাকেন তবে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাই স্বাদ কমে গেলে তার কারণ অনুসন্ধান করে দ্রুত তা সমাধানের চেষ্টা করে জীবন  মান উন্নয়নে সচেষ্ট হতে হবে।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর