যেসব খাবার পেশী মজবুত করে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

স্বাস্থ্য সুরক্ষায় পেশীর দিকে খেয়াল রাখতেই হয়। কারণ পেশীর গঠনের উপর শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে। এমন অনেকেই আছেন যারা শক্তিশালী পেশী গঠনের জন্য প্রোটিন জাতীয় খাবার ডিম, মুরগির মাংস খেয়ে থাকেন। কিন্তু শক্তিশালী পেশী গঠনে শুধু প্রোটিনজাতীয় খাবার খেলে হয় না। এর পাশাপাশি বিভিন্ন প্রকারের ফলাো খেতে হবে। কারণ কিছু কিছু ফলের পুষ্টিগুণ পেশী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিভিন্ন প্রকারে ফলের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ এবং এনজাইম, যা শরীরকে প্রোটিন শোষণ এবং ব্যায়ামের পর পেশীর প্রদাহ কমাতে সহায়তা করে। তাই শক্তিশালী পেশী গঠন করতে চাইলে ফল খাওয়া বাদ দেওয়া যাবে না।

আসুন জেনে নিন, শক্তিশালী পেশী গঠনে কোন কোন ফলের ভূমিকা বেশি।

অন্যান্য পুষ্টিকর ফলের মতো কলার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। ছবি: ফ্রিপিককলা

অন্যান্য পুষ্টিকর ফলের মতো কলার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। কারণ কলা এমন একটি ফল, যা বছরের বেশির ভাগ সময়ই উৎপন্ন হয়। কলাতে পটাশিয়ামের পরিমাণ বেশি। যা পেশীর খিঁচুনি রোধ করে। এ ছাড়া কলায় আছে কার্বোহাইড্রেট, যা শক্তি উৎপাদনে সহায়তা করে। ব্যায়ামের পর কলার সঙ্গে পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন। এতে উপকার পাবেন।

 স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। ছবি: ফ্রিপিককমলা

এখন বছরের বেশিরভাগ সময়ে বাজারে কমলার দেখা পাওয়া যায়। স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। কমলা ভিটামিন সি এর ভালো উৎস। যা কোলাজেন উৎপাদন করে। কোলাজেন এক প্রকারের প্রোটিন, যা পেশী মজবুত করে। এ ছাড়া ভিটামিন সি অত্যধিক পরিশ্রম কিংবা ব্যায়ামের পরে শরীরের প্রদাহ কমায়। ব্যায়ামের পর এক গ্লাস কমলার শরবত স্ট্রেস কমিয়ে পেশীকে শক্তিশালী করে তুলবে।

পেঁপে এমন একটি ফল, যা প্রায় সারা বছর বাজারে দেখা যায়। ছবি: ফ্রিপিকপেঁপে

পেঁপে এমন একটি ফল, যা প্রায় সারা বছর বাজারে দেখা যায়। পেঁপেতে রয়েছে পাপেন নামক একটি বিশেষ এনজাইম, যা প্রোটিন শোষণ করে পরিপাকতন্ত্র উন্নত করে। এর অর্থ হলো শরীর অন্যান্য খাবার থেকে পেশী তৈরির প্রোটিন শোষণ করে। পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ, যা পেশীর টিস্যু মেরামতে সহায়তা করে।

শরীরে পানিশূন্যতা দূর করে তরমুজ। ছবি: ফ্রিপিকতরমুজ

শরীরে পানিশূন্যতা দূর করে তরমুজ। তরমুজে পানিতে পরিপূর্ণ একটি ফল। এই ফলে আরো রয়েছে সিট্রুলাইন নামক একটি অ্যামাইনো অ্যাসিড। যা রক্তসঞ্চালন উন্নত করতে এবং পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। ব্যায়ামের পর এক টুকরো তরমুজ খেলে পেশী শান্ত থাকবে।

বেরী ফাইবারে পরিপূর্ণ একটি ফল। যা পরিপাকতন্ত্রেন কাজ সহজ করে। ছবি: ফ্রিপিকবেরী

স্ট্রবেরি, ব্লুবেরি এবং রাস্পবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা পেশীর প্রদাহ কমায়। বেরী ফাইবারে পরিপূর্ণ একটি ফল। যা পরিপাকতন্ত্রেন কাজ সহজ করে। এতে খাবার হজমে ব্যাঘাত ঘটে না। পেশী শক্তিশালী রাখতে প্রোটিন শেকের সঙ্গে এক মুঠো বেরি মিশিয়ে খেতে পারেন।

আনারস ভিটামিন সি এর ভালো উৎস। ছবি: ফ্রিপিকআনারস

আনারস আছে ব্রোসেলাইন, এনজাইম উপাদান। যা পেশীর ব্যথা ও প্রদাহ কমায়। আনারস পেশীর বৃদ্ধিতে সহায়তা করে। আনারস ভিটামিন সি এর ভালো উৎস। যা পেশীকে শক্তিশালী করে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

বৈঠকে বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য ইআবি’র বিদ্যমান একটি ঋণ পুনর্বিন্যাস করার বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়। এ...
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট শিশুর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৫৭ জনে।
বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস (সিএফ) রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ শুরু করল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সোমবার টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে...
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু ভাবুন তো, যে ওষুধ একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, তা যদি হঠাৎ করেই শরীরে কাজ করা বন্ধ করে দেয়?...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী...
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর