বিশ্ব ম্যালেরিয়া দিবস

‘বিশ্বে প্রতি মিনিটে অন্তত একজন ম্যালেরিয়ায় প্রাণ হারায়’

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম

সমগ্র বিশ্বে প্রতি বছর এপ্রিলের ২৫ তারিখ পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস। ২০০৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম এ দিবস প্রবর্তন করে। এর লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে তাঁদের উদ্বুদ্ধ করা।

২০২৩ সালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৩০ লাখ বলে অনুমান করা হয়েছিল, যেখানে ঝুঁকিপূর্ণ প্রতি ১০০০ জনে ৬০.৪ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২২ সালে ঝুঁকিপূর্ণ প্রতি ১০০০ জনে ৫৮.৬ জন আক্রান্ত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আফ্রিকান অঞ্চল এই রোগের সবচেয়ে বেশি বোঝা বহন করে চলেছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্তের আনুমানিক ৯৪ শতাংশ আক্রান্ত হয় আফ্রিকান অঞ্চলে।

২০২৫ সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ‘আসুন আমরা পুনরায় বিনিয়োগ করি, পুনপরিকল্পনা করি এবং পুনরায় জেগে উঠি, যাতে ম্যালেরিয়া আমাদের সাথেই শেষ হয়।’ এই আহ্বান প্রচারের জন্য “আরবিএম পার্টনারশিপের” সঙ্গে যোগ দেয়, যা একটি তৃণমূল পর্যায়ের প্রচারণা। যার লক্ষ্য বিশ্বব্যাপী ম্যালেরিয়া নির্মূলের নীতি থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সকল স্তরের প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করা, যাতে ম্যালেরিয়া নির্মূলের অগ্রগতি ত্বরান্বিত করা যায়।

আরবিএম পার্টনারশিপের পূর্ণরূপ হল ‘রোল ব্যাক ম্যালেরিয়া পার্টনারশিপ টু এন্ড ম্যালেরিয়া’। মূলত ‘রোল ব্যাক ম্যালেরিয়া পার্টনারশিপ’ নামে পরিচিত, এটি ১৯৯৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বিশ্বব্যাংক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৯০-এর দশকের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশ ম্যালেরিয়া প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল এবং ফলস্বরূপ, দুই দশকেরও বেশি সময় ধরে আনুমানিক ২২০ কোটি কেস এবং ১.২৭ কোটি মৃত্যু রোধ করা হয়েছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ম্যালেরিয়ায় প্রতি মিনিটে আনুমানিক ১ জন প্রাণ হারায়, যার বেশিরভাগ মৃত্যু আফ্রিকান অঞ্চলে ঘটে।

ম্যালেরিয়া রোগ কী, কীভাবে ছড়ায়
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ পর্যন্ত ৬০ এর অধিক প্রজাতির ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করা হয়েছে এবং এদের মধ্যে ৪টি প্রজাতি মানুষের শরীরে ম্যালেরিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী।

প্লাজমোডিয়াম ভাইভাক্স, ফ্যালসিপ্যারাম, ম্যালেরি ও ওভালি -এর যেকোনো একটি জীবাণু বহনকারী মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে। এর মধ্যে ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক যা মস্তিষ্কে প্রভাব ফেলে। সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়; তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে এবং ব্যক্তিটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এ ছাড়াও ম্যালেরিয়ায় আক্রান্ত কেউ যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে রক্ত দান করে, তাহলে সে ব্যক্তির দেহেও এই জীবাণু প্রবেশ করতে পারে।

ম্যালেরিয়া নির্মূলে বিশ্বের বিভিন্ন দেশের সফলতা
২০২৩ এবং ২০২৪ সালে, ম্যালেরিয়া নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পূর্ব তিমুর এবং সৌদি আরবে টানা ৩ বছর ধরে অধিবাসীদের কোনও রোগ না থাকার ফলে ম্যালেরিয়া আক্রান্ত দেশের সংখ্যা ২০২২ সালে ৮৫টি থেকে কমে ৮৩টিতে দাঁড়িয়েছে। অধিকন্তু, ২০২৪ সালের মধ্যে, ২০০০ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল এমন ২৬টি দেশে টানা ৩ বছর ধরে অধিবাসীদের কোনো রোগ না থাকার খবর পাওয়া গেছে।

২০২৩ সালে, আজারবাইজান, বেলিজ, কাবো ভার্দে এবং তাজিকিস্তান ম্যালেরিয়ামুক্ত প্রশংসাপত্র পেয়েছে। ২০২৪ সালে, মিশরও ম্যালেরিয়ামুক্ত মর্যাদা অর্জন করেছে, যা এটিকে ডব্লিউএইচও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তৃতীয় দেশ হিসেবে চিহ্নিত করেছে। জর্জিয়া এবং তুর্কি ম্যালেরিয়ামুক্ত প্রশংসাপত্রের জন্য তাদের আবেদন জমা দিয়েছে। তারপরে পানামা, মালয়েশিয়া, থাইল্যান্ডও এই তালিকায় রয়েছে। মেকং এ ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মধ্যে, মায়ানমার ম্যালেরিয়া কেসের প্রধান অবদানকারী হিসাবে রয়ে গেছে, কিন্তু বৃহত্তর মেকং উপ-অঞ্চলের সমস্ত অধিবাসীর মধ্যে মায়ানমারে ম্যালেরিয়া কেসের সংখ্যা ৯৫ শতাংশ এবং পি. ফ্যালসিপ্যারাম সংক্রমণের হার ৯৯ শতাংশ। এছাড়া ২০২৩ সালে, বিরল পি. নোলেসির বিশ্বব্যাপী কেস ১৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মোট ৩২৯০ টি কেস রিপোর্ট করা হয়েছে।

ম্যালেরিয়া নির্মূলে পুনর্প্রতিজ্ঞ হওয়ার সময় এসেছে। এই রোগকে পরাজিত করার জন্য আমাদের কাছে জ্ঞান, জীবন রক্ষাকারী সরঞ্জাম এবং লক্ষ্যবস্তু প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতি রয়েছে। আমাদের অবশ্যই ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রমাণিত সকল কর্মকাণ্ডে পুনঃবিনিয়োগ করতে হবে, বর্তমান বাধাগুলি অতিক্রম করার জন্য আমাদের কৌশলগুলি পুনপরিকল্পনা করতে হবে এবং ম্যালেরিয়া নির্মূলের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য দেশ ও জাতি সমূহের সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা জানি কীভাবে ম্যালেরিয়া নির্মূল করতে হয়।

ম্যালেরিয়া নির্মূল করা কেবল একটি স্বাস্থ্যগত বাধ্যবাধকতা নয়; এটি প্রতিটি জাতির জন্য আরও ন্যায়সংগত, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।

বিশ্ব ম্যালেরিয়া দিবসে, আসুন আমরা পুনরায় বিনিয়োগ করি, পুনপরিকল্পনা করি এবং পুনরায় জেগে উঠি, যাতে ম্যালেরিয়া আমাদের সাথেই শেষ হয়।

লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিচালক, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর