ডায়াবেটিসের চিকিৎসায় ভারতে অনুমোদন পেল ওজেম্পিক, ওজনও ‘কমাবে’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

ভারতে ছাড়পত্র পেল ওজেম্পিক। ডেনমার্কের সংস্থা নোভো নরডিস্কের বহুল আলোচিত এই ওষুধ অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন। সম্প্রতি ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভারতে টাইপ-২ ডায়াবেটিস রোগীরা ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি কিংবা মেটফরমিন সহ্য না হলে একক চিকিৎসা হিসেবে ওজেম্পিক নিতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ওজেম্পিক আসলে সেমাগ্লুটাইড ইনজেকশন, যা জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ ও কিডনির ঝুঁকি কমাতেও সক্ষম বলে ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণ মিলেছে। ওষুধটি ইনজেক্টেবল সলিউশন আকারে পাওয়া যাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি স্থূলতা কমানোর জন্য অনুমোদিত হয়নি। যদিও ওজন কমাতেও এটি কার্যকর বলে দাবি করা হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডায়াবেটিস ভয়ঙ্কর হারে বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১০.১ কোটি মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। পাশাপাশি ২৫ কোটির বেশি মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। হৃদরোগ ইতিমধ্যেই মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি। এই পরিস্থিতিতে চিকিৎসার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে ওজেম্পিক।

নোভো নরডিস্কের ভারতীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিক্রান্ত শ্রোত্রিয়া জানিয়েছেন, ‘ওজেম্পিক টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি ওজন কমানো, হৃদরোগ ও কিডনির ঝুঁকি হ্রাসের মতো বাড়তি সুবিধাও রোগীদের দেবে।’

বিশ্লেষকদের মতে, ভারতে ওজেম্পিকের অনুমোদন রোগীদের জন্য আরও বিস্তৃত চিকিৎসার পথ খুলে দেবে। ভারতে অ্যান্টি-ওবেসিটি ওষুধের বাজার বর্তমানে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার, যা ২০৩০ সালের মধ্যে বেড়ে প্রায় ২৫ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওজেম্পিক প্রথম ২০১৭ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দ্বারা অনুমোদিত হয়। এই ওষুধ সপ্তাহে একবার ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। চলতি বছরই ভারতের সংস্থাটি স্থূলতা কমানোর ওষুধ ওয়েগোভি বিক্রির অনুমতি দিয়েছে। আগামী বছরের মার্চে সেমাগ্লুটাইডের পেটেন্ট শেষ হতে চলেছে, যার ফলে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো জেনরিক সংস্করণ বাজারে আনতে পারবে। শ্রোত্রিয়া আশা প্রকাশ করেছেন যে, এর ফলে ওষুধের দাম কমতে পারে।
     
ওজেম্পিককে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত করা হয়েছে, যা ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর