সরাসরি চীনের চিকিৎসকরা সেবা দেবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

চীনের সঙ্গে যৌথভাবে শিশু কার্ডিয়াক ক্লিনিকের উদ্বোধন হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। যেখানে সরাসরি চীনের চিকিৎসকরা সেবা দেবেন। এর মাধ্যমে হার্টের জন্মগত ত্রুটির সার্জারি, উচ্চতর গবেষণা আর স্বাস্থ্য প্রযুক্তিতে বাংলাদেশ একধাপ এগিয়ে যাবে বলে আশা চিকিৎসকদের।

১২৫০ শয্যার হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতি বছর হার্টের ছিদ্রসহ জন্মগত নানা ত্রুটি নিয়ে ভর্তি হয় হাজারের বেশি শিশু। এদের অনেকেরই জটিল অপারেশন প্রয়োজন হয়, যা দেশে সম্ভব নয়।

এমন শিশুদের চিকিৎসা নিশ্চিতে চীনের ফুওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতালের সঙ্গে কাজ কর্বে হৃদরোগ ইনস্টিটিউট। মঙ্গলবার সকালে যৌথ এ শিশু কার্ডিয়াক ক্লিনিকের উদ্বোধন কোরে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ‘চুক্তিটির ফলে শিশু হৃদরোগ চিকিৎসায় এগিয়ে যাবে দেশ।’

চীনা চিকিৎসকদের একটি দল নিয়মিত এ হাসপাতালের ডাক্তারদের সঙ্গে নিয়ে জটিল রোগীদের চিকিৎসা দেবে। প্রয়োজনে চিকিৎসক ও নার্সদের উন্নত প্রযুক্তির প্রশিক্ষণের জন্য চীনে পাঠানোর ইঙ্গিতও দিয়েছে কর্তৃপক্ষ। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, এটির ফলে আমাদের দেশে হৃদরোগ সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘আমরা যেটা আশা করছি এবং চীনা কর্তৃপক্ষ আমাদের যেটা ভরসা দিয়েছে—তারা চাচ্ছে আমাদের সাথে দীর্ঘমেয়াদি একটি সম্পর্ক বজায় রাখতে।’

একই দিনে হাসপাতালটিতে ১০ শয্যার ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারও উদ্বোধন হয়। যেখানে জটিল রোগীদের রাখা হবে সাময়িক পর্যবেক্ষণে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩২৭ শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর