বাংলাদেশে কেন প্রতিনিধি পাঠিয়েছিল, জানাল আইসিসি

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল। সেই সফর নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিলেন। বিষয়টি নিয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইসিসি।

ওই বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রতিনিধি দল যথাসময়ে তাঁদের প্রতিবেদন আইসিসির কাছে জমা দেবে। এর আগে বিষয়টি নিয়ে তারা গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য করবেন না বলেও জানিয়েছে আইসিসি।

‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধি দল’ শিরোনামে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।’

ওই সফরের কোনো বিষয় এখনই যে প্রকাশ করা হবে না, বিবৃতির শেষ অংশে সেটি জানিয়ে আইসিসি উল্লেখ করেছে, ‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। সুতরাং, এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর