হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৭১২ 

দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ ৭১২ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬১৯ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৬ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৪১ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১০। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮২ হাজার ৮৪৪ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭৯ হাজার ১৫২ জন।

একই পরিবারে বড় হওয়া কিংবা রক্তের সম্পর্কের আপনজনের মধ্যে যদি বিয়ে হয়, তবে কেমন হবে ভবিষ্যৎ প্রজন্মের জীবন? আমাদের সমাজে ‘কাজিন ম্যারেজ’ বা আপন খালাতো, মামাতো, চাচাতো ভাইবোনের মধ্যে বিয়ে খুবই...
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ এবং মোট শনাক্ত রোগী ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা এক লাখ...
দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। ফলে ১,৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন।
তুরাগ নদীতে ভাসমান ৭ মরদেহের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তাঁর দাবি, রাজনৈতিক রং জড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল...
জাতীয় সংসদ ভবনে অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের...
লোডিং...

এলাকার খবর