প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

জাতীয় সংসদ ভবনে অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় তাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভীর’ মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন এই মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জাতীয় সংসদ ভবনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমওএসব শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতায় দ্রুত সম্ভাব্যতা জরিপ শেষ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বাজেটের মধ্যেই কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফাতিহা পাঠ ও দোয়ায় করেন তিনি।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তিগত নয়, বাংলাদেশের অর্জন। সফরে ১৭টি এমওইউ, বিনিয়োগ, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও মাস্টারমাইন্ড প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিমান প্রতিমন্ত্রী এম...
ভারত থেকে চাল পৌঁছেছে মোংলা বন্দরে। আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের এটি শেষ চালান। শনিবার ভোরে ভিয়েতনামের পতাকাবাহী 'এমভি পু থান-৩৬' জাহাজটি বন্দর চ্যানেলে নোঙর করে। মোংলা বন্দর এলাকার সহকারী...
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশে পোশাক উৎপাদন ও ক্রয়াদেশ কমেছে। আর এর প্রভাবে কর্মী ছাঁটাই চলছে। রোববার যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।...
চলতি বছরের জানুয়ারিতে মুঠোফোন আমদানিতে দেওয়া অস্থায়ী ১৫ শতাংশ শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। নতুন সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে বাজারে আমদানি করা ফোনের দাম বাড়তে পারে। নিয়ন্ত্রক...
লোডিং...

এলাকার খবর