তুরাগ নদীতে ‘মরদেহ ভাসার’ বিষয়ে যা বলছে পুলিশ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের লাশ ভাসছে বলে ফেসবুকে যে তথ্য ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীদের লাশ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে।’

বার্তাটিতে আরও বলা হয়, ‘একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।’

এআই ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। এআই প্রযুক্তির সাহায্যে বন্দীদের নজরদারি, জিপিএস ট্র্যাকিং, আর্মব্যান্ড, লেগবেন্ড ও মোবাইল জ্যামিং ডিভাইস চালু করা হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
চলতি অর্থবছরের শেষদিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। গত ১১ মাসে তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে প্রায় ছয় মাসে জমা পড়া ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কারও উদ্ধার হয়েছে।
দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ এবং চট্টগ্রামে চক্ষু চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডা. রবিউল হোসেন মারা গেছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোডিং...

এলাকার খবর