দেশের বাজারে সোনার দামে বড় লাফ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:০১ পিএম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। একলাফে ভরিতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বেড়েছে। একই সঙ্গে সামান্য বেড়েছে রুপার দামও।
বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি — বাজুস।
এখন ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

উল্লেখ্য, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এ দর নির্ধারণ করে।
এবারের বাজেটে, স্বর্ণের গয়না কেনার ক্ষেত্রে ভ্যাট কমানোর ঘোষণা আসায় অনেকটাই স্বস্তিতে ক্রেতা-বিক্রেতারা। স্বর্ণ ও গয়না কেনাবেচায় ৫ শতাংশ ভ্যাটের বদলে, ভরিপ্রতি নির্দিষ্ট আড়াই হাজার টাকা ভ্যাটের...
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।  শনিবার ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরির দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা, বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার...
দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
হাতিরঝিল, গুলশান ও বনানী লেক রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। দুই বছরের মধ্যে চেহারা বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরিবেশ রক্ষায় একসাথে কাজ করবে গৃহায়ণ ও গণপূর্ত...
চলতি অর্থবছরের শেষদিকে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। গত ১১ মাসে তৈরি পোশাকের রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে প্রায় ছয় মাসে জমা পড়া ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কারও উদ্ধার হয়েছে।
লোডিং...

এলাকার খবর