হামে আক্রান্ত ৮২ শতাংশ শিশুই প্রথম ৬ মাস বুকের দুধ পায়নি: গবেষণা

হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথভাবে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাড়ে ৩০০- এর বেশি শিশুর তথ্য নিয়ে গবেষণায় এসব তথ্য উঠে আসে। বুধবার সকালে শিশু হাসপাতালে এসব তথ্য তুলে ধরেন গবেষকেরা।

গবেষণায় দেখা যায়, হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি। আর ৬৫ শতাংশই ভুগছিল অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার। হামে মারা যাওয়া ও আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। 

গবেষণায় আরও উঠে এসেছে, হামের নতুন কোনো ধরন নয়, পুরোনো বি-৩ ধরনেই আক্রান্ত হয়েছে শিশুরা। গবেষকেরা জানিয়েছেন, শনাক্ত হওয়া সব হাম ভাইরাসই বি-৩ সাবক্লেডের অন্তর্ভুক্ত। বিশ্বের অন্যান্য দেশে শনাক্ত হওয়া বি-৩ ভাইরাসের সঙ্গেও এসব ভাইরাসের মিল রয়েছে। 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি’র গবেষণা
হামে আক্রান্ত ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি এবং ৬৫ শতাংশই ভুগছিলো অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার ছিল বলে এক গবেষণায় জানা গেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯১৫ জনে দাঁড়িয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। হাসপাতালে ভর্তি ৮০৫ জন, যা একদিনে আক্রান্তের রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কারাগারে থাকা সাবেক মন্ত্রী দীপুমনিকে আগামীকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির...
ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোডিং...

এলাকার খবর