নেপালে নতুন করে বন্যার উচ্চ সতর্কতা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে পড়ায় দেখা দিয়েছে নতুন ঝুঁকি। নতুন বন্যার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে নেপাল সরকার। এদিকে, ক্রমে ফুরিয়ে আসছে নিখোঁজদের বেঁচে থাকার আশা।

হিমালয়ের বুকে ভয়াবহ বিপর্যয়ের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই নেপাল-চীন সীমান্তে ভূমিধসে তৈরি হওয়া একটি হ্রদ থেকে পানি উপচে পড়ায় সাময়িক বন্ধ করা হয় ত্রিশূলী উপত্যকায় উদ্ধার অভিযান। কয়েক ঘণ্টা পর আবারও উদ্ধারকাজ চালু হলেও নতুন বিপদের শঙ্কা এখনো কাটেনি।

একজন উদ্ধারকর্মী বলেন, ‘এই বন্যা আমাদের জন্য অনেক বড় সমস্যা তৈরি করেছে। আমরা তরুণ হলেও হাঁটাচলা করা ও নিরাপদ স্থানে সরে যেতে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। তাহলে ভাবুন, এই পরিস্থিতিতে বয়স্ক মানুষদের জন্য কতটা কঠিন হয়ে পড়েছে।’

গত ২৬ আগস্ট হিমবাহ ধসে ভয়াবহ বন্যার পর দুই দিনে প্রাণহানি ছাড়িয়ে যায় ৫০০। নিখোঁজ থাকা মানুষের তালিকা এখনো বেশ দীর্ঘ। বিদেশি পর্যটকদের একটি বড় অংশই ভারতের তীর্থযাত্রী। যাদের পরিবার এখনো প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায়।

একজন উদ্ধারকর্মী বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু আমার কর্মীদের খোঁজ করছি। তারা বেঁচে আছে কি না, তাদের কী হয়েছে, সেটা জানতে চাই। আর তাদের পরিবারের কথাও ভাবতে হচ্ছে। কারণ তারাই পরিবারের মূল ভরসা। তাই তাদের জন্যও আমাকে খোঁজ নিতে হচ্ছে।’

এদিকে নেপালের নুয়াকোট জেলায় স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। উদ্ধারকারীদের তালিকায় নাম খুঁজছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয় হিমালয়ের বাড়তে থাকা ঝুঁকির আরেকটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তন ও পাহাড়ি পরিবেশের অস্থিতিশীলতা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে।

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার তাণ্ডবের মধ্যে এক অদ্ভুত লুটের ঘটনা সামনে এসেছে। বন্যার উত্তাল স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে ভেতরে থাকা বিপুল অর্থ লুটে নিয়েছে কিছু মানুষ। এরই মধ্যে ২৯...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। এছাড়া কয়েকশ বিদেশি পর্যটকসহ এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে ট্রাম্পের প্রশাসন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল, চার-পাঁচ সপ্তাহে শেষ হবে ইরান যুদ্ধ। তবে ৬ মাসেও মিলছে না সমাধান। ইরানের সরকার পতন, পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া—কোনো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর