জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, রোহিঙ্গা সংকটে বিশ্বের সহযোগিতা কামনা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম

সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘে প্রথমবার দেওয়া ভাষণে এ অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি। রোহিঙ্গাদের দেশে ফেরানোই একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময় ভোর সোয়া ৪টা। বিপুল করতালির মধ্য দিয় জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিজের প্রথম বক্তব্য উপস্থাপনে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশনের তৃতীয় দিনে ১৮ জনের মধ্যে ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মাতৃভাষা বাংলায় ২১ মিনিটের বক্তব্যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের পাশাপাশি উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা দিক। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী।

শান্তিময় মানবিক ও সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে কার্যক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান।

জাতিসংঘে এর আগে জিয়া পরিবারের সদস্যদের বক্তব্যের প্রসঙ্গের পাশাপাশি স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ‘স্বল্পোন্নত দেশ’-এর তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি-আর কৌশল অনুসরণ করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর