মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪

ভিয়েতনামে দেশের প্রতিনিধিত্ব করবেন প্রোমা ও স্বাধীন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রোমা ও রাজিউল ইসলাম স্বাধীন। গতকাল ২৬ অক্টোবর ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘আর্কা ফ্যাশন উইক’। এখানেই ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্বে বিচারকরা এই দুজনকে নির্বাচিত করেন।

এক মঞ্চে বিচারক ও বিজয়ীরা। ছবি: ইনডিপেনডেন্ট

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ফ্যাশন আইকন এবং সঙ্গীতশিল্পী মেহরিন মাহবুব, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইনসাইডার ও হেরিটেজ টেক্সটাইল এক্সপোর্ট কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভিন হেড অফ অপারেশন আফরোজা পারভীন, অর্ক স্টুডিওর ফাউন্ডার আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েন্সার নিবিড় আদনান নাহীদ এবং মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতায় ১৬ জন অংশগ্রহণ নিয়েছেন ৮ জন নারী ও ৮ জন পুরুষ। তাদের মধ্যে ছিলেন আবরার, রাফসান, তামিম, ইহান, রকি, হাফিজ, শুভ, স্বাধীন, তাহমিনা, সাদিয়া, ভাষা, ইশরাত, আফলা, আদন, নিহা ও প্রোমা। এদের মধ্যে থেকে একজন নারী ও একজন পুরুষ নির্বাচিত হয়। তার দুইজন ২০২৪ সালের মে মাসে ভিয়েতনামের ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার অন্যতম আয়োজক আজরা মাহমুদ। ছবি: ইনডিপেনডেন্ট

উল্লেখ্য, ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প(এএমটিসি)’ বিউটি পেজেন্ট ও মডেলিং কম্পিটিশনের জন্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। এএমটিসি বাংলাদেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইভেন্ট ডিরেক্টর। আজরা মাহমুদ এই ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটি মডেলদের অভিজ্ঞতা, জ্ঞানকে আরো বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে। এর সঙ্গে, উচ্চাকাঙ্ক্ষী মডেলদের বিশ্বমানের উপযোগী করে গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। কাজ করে যাচ্ছে, প্রত্যেক নারী-পুরুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরের জন্য। বিশ্বের সামনে বাংলাদেশের মডেলদের তুলে ধরতেই আয়োজন বলে জানিয়েছেন আজরা মাহমুদ।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর