রমজানজুড়ে রেনেসন্স ঢাকায় বুফে সেহরি ও ইফতার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

রমজান উপলক্ষে রাজধানীর পাঁচতারকা হোটেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে বিশেষ ইফতার ও সেহরির আয়োজন। এ উপলক্ষে হোটেলে এক সংবাদ সম্মেলন ও ফুড টেস্টিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ জানায়, পরিবার, বন্ধু ও করপোরেট আয়োজনে একসঙ্গে ইফতার করার সুযোগ তৈরি করতেই এ আয়োজন। ইফতার, বুফে ডিনার, সেহরি এবং টেকঅ্যাওয়ে বক্স, সব মিলিয়ে থাকছে নানা প্যাকেজ ও ছাড়ের সুবিধা।

ইফতার ও বুফে ডিনার

রমজানজুড়ে ইফতারসহ বুফে ডিনার উপভোগ করতে পারবেন ৩ হাজার ৯৯৯ টাকা। নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। শিশুদের জন্য থাকছে ‘কিডস ইট ফ্রি’ সুবিধা। মেনুতে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক নানা পদ। লাইভ কুকিং স্টেশন, ঐতিহ্যবাহী রমজানি খাবার এবং বিভিন্ন ধরনের ডেজার্ট থাকবে বুফেতে।

Ifter Dnner

বুফে সেহরি

বুফে সেহরির জন্য জনপ্রতি খরচ করতে হবে ২ হাজার ৬৬৬ টাকা। এখানেও গ্রুপ ডিসকাউন্ট এবং শিশুদের জন্য বিশেষ সুবিধা থাকছে।

এছাড়াও মিলবে টেকঅ্যাওয়ে বক্স। যারা বাসা বা অফিসে ইফতার আয়োজন করতে চান, তাদের জন্য রাখা হয়েছে প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বক্স। তিন ধরনের বক্স পাওয়া যাবে সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম। যার মিলবে যথাক্রমে ৪ হাজার ৫০০ টাকা, ৬ হাজার ৫০০ টাকা ও ৮ হাজার ৫০০ টাকায়। বেশি অর্ডারের ক্ষেত্রে এখানেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, খাবার প্রস্তুতে ফার্ম-ফ্রেশ ও অর্গানিক উপকরণ ব্যবহার করা হচ্ছে। বুফের প্রতিটি আইটেমের পাশে ক্যালোরি উল্লেখ থাকবে, যাতে অতিথিরা সচেতনভাবে খাবার বেছে নিতে পারেন।

রমজান মাসজুড়ে চলবে ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন। প্রতিদিন খাবার খেতে এসে অতিথিরা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

হোটেলটির দাবি, প্রিমিয়াম মান বজায় রেখে সাশ্রয়ী দামে রমজানের ইফতার ও সেহরি আয়োজন করাই তাদের লক্ষ্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলনমেলার জন্য পাঁচতারকা পরিবেশে এটি হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
আগে বেড়াতে বা ছুটিতে গেলে অনেকেই পোষা প্রাণীকে বাড়িতে রেখে যেতেন। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ক্রমেই বেশি মানুষ তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন। ফলে ভ্রমণের সময় তাদের রেখে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর