রমজানে ঢাকা রিজেন্সিতে ইফতার ও ডিনার আয়োজন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিকতা, সংযম আর একসঙ্গে ইফতারের আনন্দকে ঘিরে বিশেষ আয়োজন নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিক আতিথেয়তার সমন্বয়ে মাসব্যাপী এই আয়োজন পরিবার, বন্ধু কিংবা কর্পোরেট ইফতার অনুষ্ঠানের জন্য হয়ে উঠতে পারে ভিন্ন অভিজ্ঞতার ঠিকানা।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে তাদের লয়াল্টি প্রোগ্রাম ‘প্রিমিয়ার ক্লাব’ সদস্য, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপের সদস্য এবং নির্বাচিত বিভিন্ন ব্যাংক কার্ডধারীরা পাবেন আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা। পাশাপাশি হোটেলটির প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডহোল্ডারদের জন্য থাকছে ‘বাই ওয়ান গেট টু’ অফার। ফলে ইফতার ও ডিনার আয়োজন হবে আরও সাশ্রয়ী ও আনন্দময়।

কর্পোরেট পার্টনার ও নির্বাচিত কার্ডধারীদের জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভ ব্যুফে ডিনার বান্ডেল অফার। যেখানে ৯ হাজার ৯৯৯ টাকায় তিনজন এবং ১১ হাজার ৯৯৯ টাকায় চারজন অতিথি উপভোগ করতে পারবেন আনলিমিটেড ব্যুফে ডিনার। আয়োজকদের মতে, প্রিমিয়াম পরিবেশে সাশ্রয়ী মূল্যে এই অফার রমজানের সন্ধ্যাকে করবে আরও বিশেষ।

রমজানের আবহকে আরও প্রাণবন্ত করতে হোটেলের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’-এ রাখা হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি স্পেশাল প্ল্যাটার। এখানে প্রিমিয়ার ক্লাব সদস্য ও ব্যাংক কার্ডধারীরা পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। খোলা আকাশের নিচে সাজানো এ আয়োজন ইফতার বা ডিনারের মুহূর্তকে এনে দিতে পারে আলাদা প্রশান্তি।

হোটেল কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরের মতো এবারও অতিথিদের জন্য থাকছে আন্তরিক সেবা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুস্বাদু আয়োজনের সমন্বয়। রমজানের মূল চেতনা একতা, উদারতা ও আনন্দ ভাগাভাগির প্রতিফলন ঘটবে প্রতিটি আয়োজনে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
আগে বেড়াতে বা ছুটিতে গেলে অনেকেই পোষা প্রাণীকে বাড়িতে রেখে যেতেন। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ক্রমেই বেশি মানুষ তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন। ফলে ভ্রমণের সময় তাদের রেখে...
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ নিয়ে বিরোধের জেরে বিএনপিপন্থী আইনজীবীদের দুই গ্রুপের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর