নির্যাতনে যুবকের মৃত্যু

পুলিশের এসআইয়ের মৃত্যুদণ্ড, ২ কনস্টেবলের যাবজ্জীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মামলার অন্য তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আকবর হোসেন ভূঁইয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম নামের এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে যুবদলকর্মী ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বোন।
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ভোট শেষে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লেগেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক...
জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনীতে কর্মরত নিখোঁজ চার সেনাকে উদ্ধারে হাইতিতে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর